যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বরে উপজেলাবাসীর ব্যানারে তার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়নের ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ বিক্ষোভ করেন।মানববন্ধন শেষে ওই কর্মকর্তার অপসারণসহ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা শ্লোগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন তারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে টেন্ডারের আড়ালে প্রকল্পগুলো একক ব্যক্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করাচ্ছেন। টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ভুয়া সদস্য বানিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা।বক্তারা আরও অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে বালির পরিবর্তে মাটির ওপর ইট বসিয়ে নিম্নমানের কাজ করা হয়েছে। জনপ্রতিনিধিদের অফিসে ডেকে বিভিন্ন প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপে ইমরানের দোকান থেকে মনজুরের বাড়ি পর্যন্ত রাস্তা সম্পন্ন করার কথা থাকলেও আংশিক কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন। তারা শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।মানববন্ধনে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর যুবদলের সভাপতি মফিজুর রহমান বাবু প্রমুখ।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, তিনি স্মারকলিপি পেয়েছেন। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। তিনি বিষয়টি দেখবেন বলে জানান।এ ব্যাপারে একাধিক বার মুঠোফোনে ও ক্ষুদে বার্তা দিয়েও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য নেওয়া যায়নি। তিনি ফোনই ধরেননি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন
রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি ঢোকাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে হাফিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।মঙ্গলবার(১৬ ডিসেম্বর) বিকেলে Read more

‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা
‘পালাব না’ বলেও আজকের দিনেই পালিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা

‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না’- এই বাক্যটি তিনি নিজেই বহুবার উচ্চারণ করেছেন। অথচ ইতিহাসের নির্মম বাস্তবতায় Read more

নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ
নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ

দীর্ঘ প্রায় আট বছরের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের ২০ জানুয়ারি প্রাথমিক Read more

পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে: আইজিপি

রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল Read more

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ
বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল Read more

৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০
৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা পাওয়া যাবে ২০০

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদফতর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ৪৮ জেলার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে। এজন্য ভর্তি বিজ্ঞপ্তি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন