ফরিদপুরের নগরকান্দা উপজেলায় টাকার লোভে বৃদ্ধা জামেলা বেগমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ঘাতকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার রামনগর ইউনিয়নের সখিনার মোড় এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনজুড়ে ছিল প্রতিবাদ, ক্ষোভ এবং দ্রুত বিচার দাবির জোরালো আহ্বান।বক্তারা বলেন, জামেলা বেগম ছিলেন অত্যন্ত নিরীহ ও সহজ-সরল একজন মানুষ। শুধুমাত্র টাকার লোভে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।তারা আরও বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড সমাজে ভীতি ও অস্থিরতা সৃষ্টি করে। অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন অপরাধ বাড়ার আশঙ্কা রয়েছে।উল্লেখ্য, গত ২৮ মার্চ নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে জামেলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাগিনা আলমগীর হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে পুলিশ।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আটঘরিয়ায় সড়কের পাশে থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়া উপজেলার জালালের ঢাল নামক স্থানে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) Read more

নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। সতর্কতা জারি করে দূতাবাস জানায়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকজুড়ে বিশেষ Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল Read more

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। রবিবার (২৪ আগস্ট) বিকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন