ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ কর্মকার (৪৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতৈর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে গোবড়া গামী ‘টুঙ্গীপাড়া এক্সপ্রেস’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিকাশ কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত নিতাই কর্মকারের ছেলে। তিনি সাতৈর বাজারের একজন পরিচিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।প্রত্যক্ষদর্শী সাতৈর রেলওয়ের ওয়েম্যান রাসেল জানান, বিকাশ কর্মকার তার সামনে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন আসার শব্দ শুনে তিনি নিজে সরে গেলেও বিকাশ কর্মকার হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী রানী কর্মকার অসুস্থতায় মারা যান। তাদের একমাত্র ছেলে বিশাল কর্মকার বর্তমানে নানাবাড়িতে অবস্থান করছেন।স্থানীয় নাছিম ফকির জানান, ঘটনাস্থল থেকে নিহতের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) এবং মৃত স্ত্রী ও সন্তানের ছবি উদ্ধার করা হয়েছে।এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগেও তিনি সাতৈর বাজারের একজন প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। তবে ঋণের চাপে পড়ে ব্যবসা ছেড়ে ঢাকায় চাকরি নিতে বাধ্য হন। প্রায় এক সপ্তাহ আগে পৈত্রিক জমি বিক্রির উদ্দেশ্যে বাড়িতে এলেও স্বজনদের বাধার মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশের কাছে বিষয়টি হস্তান্তর করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩
টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৭০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–১৫। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের Read more

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও Read more

নির্বাচন নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনা দেওয়ায় ড. ইউনূসকে Read more

তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ
ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন