ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফায় একটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থার কর্মীরা ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে।সোমবার (০৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, হাইফায় আবাসিক ভবন লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই এলাকায় নতুন করে চালানো আরেক হামলায় আরও চারজন সামান্য আহত হয়েছেন এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার ভোরের দিকে ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী সংস্থা বলেছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দু’জনকে উদ্ধার করেছেন। যাদের শরীরে প্রাণের কোনও স্পন্দন পাওয়া যায়নি। নিহত ওই দু’জন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ ও বৃদ্ধা।এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, ভবনের ধ্বংসাবশেষের নিচে তৃতীয় আরেকজনের মরদেহ পাওয়া গেছে। ওই মরদেহ ৪০ বছর বয়সী এক ব্যক্তির। এর কিছুক্ষণ পর উদ্ধারকারী দল ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছে। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার প্রায় ১৮ ঘণ্টা পর শেষ মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার গভীর রাতে প্রাথমিকভাবে ইসরায়েলের উদ্ধারকারীরা বলেছিলেন, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে ভবনের চারজন নিখোঁজ রয়েছেন এবং ভবনটি ধসে পড়ার ‘গুরুতর’ ঝুঁকিতে রয়েছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।ইসরায়েলের চিকিৎসা কর্মকর্তারা জানান, এই হামলায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। এছাড়া ৭৮ ও ৩৮ বছর বয়সী দুই নারী এবং ১০ মাস বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে। শিশুটি মাথায় আঘাত পেয়েছে।সোমবার ইসরায়েলের রামবাম হেলথ কেয়ার ক্যাম্পাসের একজন মুখপাত্র বলেন, ৮২ বছর বয়সী ওই বৃদ্ধের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তাকে বর্তমানে ঘুমের ওষুধ দিয়ে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার ৭৮ বছর বয়সী স্ত্রীও হাসপাতালে চিকিৎসাধীন এবং বর্তমানে ভালো আছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইনের পাশ থেকে Read more

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি
এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকেটের দাম জানাল এসিবি

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। Read more

পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!
পেন্টাগনের নাম পাল্টাচ্ছেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ বা ‘যুদ্ধ বিভাগ’ রাখার পরিকল্পনা করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে Read more

লেবাননে ইসরাইলি হামলার কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান
লেবাননে ইসরাইলি হামলার কড়া প্রতিক্রিয়া জানাল পাকিস্তান

লেবাননে এ যাবতকালের ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ার Read more

চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ
চুলার ধোঁয়া নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির চুলায় রান্না করার ধোঁয়া নিয়ে তর্ক বিতর্কের জের ধরে বড় ভাই ও ভাতিজার মারধরে মনির হোসেন নামে (৩৫) Read more

ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন
ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার ২ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।গতকাল শনিবার (২৮ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন