আইপিএল ২০২৫-এর প্লে-অফে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে। লক্ষ্ণৌয়ে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সে স্ক্রিপ্ট মেনেই এগোচ্ছিল। ২৩২ রান তাড়া করতে নেমে ১৫ ওভার শেষেও ম্যাচে ছিল দারুণভাবে। কিন্তু এরপর ১৬ রানে ৭ উইকেট খুইয়ে বসে দলটা। ৪২ রানের বিশাল ব্যবধানে হেরেই বসে। এই হারের ফলে বেঙ্গালুরুর শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় বড় ধাক্কা খেল।এই ম্যাচের মোড় ঘুরে যায় একেবারে শেষ দিকে। ম্যাচে তখন দুই দলেরই সুযোগ ছিল সমানভাবে। তবে বেঙ্গালুরুর হাতে ছিল মোমেন্টামটা। শেষ পাঁচ ওভারে দলটার সামনে ছিল ৩০ বলে ৬৫ রানের লক্ষ্য। মোমেন্টামটা নিজেদের পক্ষে থাকার ফলে বেঙ্গালুরুই ছিল ফেভারিট।কিন্তু তখনই এলো ঈশান মালিঙ্গার ওভার। প্রথমে রানআউট, তারপর টানা দুই উইকেট তুলে নিয়ে পুরো চিত্রটাই বদলে দেন তিনি। সে এক ওভারই বেঙ্গালুরুর হারের বড় নিয়ামক হিসেবে কাজ করেছে।এর আগে হায়দরাবাদ ব্যাটিংয়ে শুরু থেকেই চড়াও হয়। পাওয়ারপ্লেতে অভিষেক শর্মা মারমুখী ছিলেন। চার ও ছক্কার ঝড় তুলে মাত্র চার ওভারেই ৫৪ রান তুলে ফেলেন তারা। এরপর হাল ধরেন ঈশান কিষাণ ও হাইনরিখ ক্লাসেন। মাঝে মাঝে উইকেট হারালেও রানের গতি কমেনি। ৯ বলে ২৬ রান করেন অনিকেত ভার্মা। ঈশান কিষাণ অবশ্য ছিলেন অনবদ্য। ৫০ ছুঁয়ে যান দ্রুত এবং একপ্রান্ত আগলে রেখে দলকে নিয়ে যান বিশাল সংগ্রহের দিকে। শেষ ওভারে আরও আক্রমণাত্মক হয়ে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। সানরাইজার্স শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ২৩১ রান।জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ভালই শুরু করে বেঙ্গালুরু। বিরাট কোহলি একাই চালিয়ে নিচ্ছিলেন ইনিংস। ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে তারা তোলে ৭২ রান। এরপর মিডল ওভারে জ্বলে ওঠেন ফিল সল্ট। ২৭ বলে হাফসেঞ্চুরি করেন তিনি। এই পর্যায়ে বেঙ্গালুরু এগিয়েই ছিল।কিন্তু হঠাৎ করেই সব বদলে যায়। কোহলি, সল্ট, মায়াঙ্ক একে একে ফিরে যান। এরপর জিতেশ শর্মা কিছুটা লড়াই করলেও ইনিংসটা বড় করতে পারেননি।তারপর এল সেই ওভার। ঈশান মালিঙ্গা প্রথমে রজত পতিদারকে দারুণ ডিরেক্ট থ্রোতে রান আউট করেন। পরের বলে রোমারিও শেফার্ডকে ফিরিয়ে দেন নিজের হাতে ক্যাচ নিয়ে। এরপর জিতেশ ফিরে যান বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে।শেষ চেষ্টা হিসেবে মাঠে নামেন ইনজুরিতে থাকা টিম ডেভিড। কিন্তু হাঁটতে পারছিলেন না ঠিকভাবে। শুধু বড় শট খেলতেই পারতেন। মালিঙ্গা সেই দুর্বলতাকে কাজে লাগান। তিনটি ডট বল দিয়ে প্রেশার বাড়ান এবং চতুর্থ বলে ডেভিডকেও ফেরান।সেখানেই সব শেষ হয়ে যায় বেঙ্গালুরুর জন্য। তারা অলআউট হয়ে যায় ১৯.৫ ওভারে ১৮৯ রানে।এ জয়ের পর সানরাইজার্স হায়দরাবাদ তাদের শেষ ম্যাচে দিল্লি সফরে যাবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে। আর বেঙ্গালুরু ২৭ মে খেলবে তাদের শেষ লিগ ম্যাচ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। সেই ম্যাচের আগে তারা জানতে পারবে, শীর্ষ দুইয়ে থাকার কোনও সুযোগ আছে কি না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৮ দশমিক ৭। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি Read more

বাউফলে বন্ধ চাতাল, তবু সরকারি খাদ্যগুদামে চলছে চাল সরবরাহ!
বাউফলে বন্ধ চাতাল, তবু সরকারি খাদ্যগুদামে চলছে চাল সরবরাহ!

পটুয়াখালীর বাউফল উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে তিনটি চাতাল (চালকল)। উৎপাদন কার্যক্রম না থাকা সত্ত্বেও সরকারি খাদ্য গুদামের চাল সরবরাহের Read more

উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ
উত্তরাঞ্চলের ৯ জেলায় তারেক রহমানের ভ্রমণের সময়সূচি প্রকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ১১-১৪ জানুয়ারির কর্মসূচি প্রকাশ করা হয়েছে। এ সময়ের মধ্যে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, Read more

সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ফার্টিলাইজার এসোসিয়েশনের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং ডিলারদের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার
ত্রিশালে ইটভাটার পাশে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাগুরজোড়া এলাকার কানারঘাট ইটভাটার পাশ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন