জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।আজ সোমবার (৬ এপ্রিল) ১১-তম কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।স্থানীয় নির্বাচনেও কেন ইভিএম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন, যে জিনিসের প্রতি সবার অনাস্থা সেটা নিয়ে আমরা কেন চর্চা করি? এগুলো অডিট ডিপার্টমেন্ট তারা নিরীক্ষা করছেন। দুদক থেকে আছে।তিনি আরও বলেন, এখানে (ইভিএম নিয়ে) দুর্নীতি দমন কমিশন একটা বিষয়ে তদন্ত করছে। অডিট ডিপার্টমেন্ট থেকে একটা করা হয়েছে। তদন্ত কমিশন তারা একটা করেছে এবং এই জিনিসগুলো পর্যালোচনার ভিতরে আছে।এখন যে যে বিষয়গুলো পর্যালোচনার ভিতরে আছে সেটাকে আমি নতুনভাবে ঐ বিষয়ে আমার কথা বলাটা বোধহয় সমীচীন হবে না।এই ‘মরা হাতি’(ইভিএম) আর কতদিন টানবেন? কোনো টাইমলাইন আছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আপাতত আমার কাছে টাইমলাইন নেই। টাইমলাইন দিতে পারলে তো আমি সবচাইতে খুশিই হতাম। আমি যদি বলতাম আগামী এতদিনের ভিতরে এটা হবে তাহলে তো আমার জন্য সবচাইতে ভালো হতো।এখন তো আমি অফ দ্য পকেট কিছু বলতে পারব না। ইভিএম এর পেছনে আমাদের এখন সংরক্ষণ বাবদ ব্যয় হচ্ছে।এর আগে বর্তমান কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত পরিত্যাগ করেন। তার আগের কমিশন ইভিএম এর প্রকল্পের মেয়াদ বাড়াতে চেয়েও সরকার তাতে সায় দেয়নি। ফলে প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি
অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে Read more

মাওয়ায় বাসসহ পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০
মাওয়ায় বাসসহ পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ মোট পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ থেকে Read more

বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ
বাউফলে ইসলামী আন্দোলন নেতার পদত্যাগ

চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম পদত্যাগ করেছেন। বুধবার(১৪ মে) পটুয়াখালী জেলা শাখার সভাপতি Read more

মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান
মাজার ভাঙলে খবর আছে: ফজলুর রহমান

বীর মুক্তিযোদ্ধা এড. ফজলুর রহমান হুশিয়ারী দিয়ে বলেছেন, 'স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, আল্লাহর সাথে আমার সেই সম্পর্ক। তৌহিদী জনতা Read more

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: উপদেষ্টা মাহফুজ
দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার: উপদেষ্টা মাহফুজ

দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধের ব্যাপারে সরকার কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।তিনি বলেন, Read more

লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু
লোহাগাড়ায় গাড়ি মেরামতের সময় চাপা পড়ে হেলপারের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় নষ্ট গাড়ি মেরামত করার সময় একই গাড়িতে চাপা পড়ে মুহাম্মদ তারেকুল ইসলাম (২৩) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন