‘অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তেহরান মনে করে, স্থায়ী যুদ্ধবিরতির জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি নেই। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরান অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে।তবে তিনি আরও বলেন, তেহরান কোনো সময়সীমা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য চাপের কাছে নতিস্বীকার করে না। এর আগে, রবিবার (৫ এপ্রিল) ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী আর কখনও আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল
৮ ঘণ্টা কাজের দাবিতে দীপিকার পাশে কোয়েল

ঝলমলে আলো, গ্ল্যামারের মোহ আর নিরন্তর দৌড়ের ভেতরেও তিনি যেন সবসময় একটু আলাদা। দীপিকা পাডুকোন কেবল পর্দার চরিত্রেই নয়, বাস্তব Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ Read more

আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার
আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর কারাভোগের পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি Read more

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১২ দেশ
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে ১২ দেশ

রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে তৈরি হওয়া সংকটে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ১২টি দেশ। ২০১৭ সালে বিপুলসংখ্যক Read more

হৃদয়ে পবিত্র কুরআন, মাথায় সম্মানের তাজ: বিরামপুরে ৬ হাফেজকে পাগড়ী প্রদান
হৃদয়ে পবিত্র কুরআন, মাথায় সম্মানের তাজ: বিরামপুরে ৬ হাফেজকে পাগড়ী প্রদান

মায়ের চোখের কোণে আনন্দাশ্রু, আর বাবার বুকে গর্বের হাহাকার—বিরামপুরের শালবাগান এলাকার আকাশ-বাতাস যেন আজ এক অপার্থিব প্রশান্তিতে ছেয়ে গিয়েছিল। দীর্ঘ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন