যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করেছে ইসলামিক কালচারাল সোসাইটি (ইকাসো), যবিপ্রবি। জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার পর ক্যাম্পাসের প্রধান ফটক সহ বিভিন্ন স্থানে পড়ে থাকা কোচিংয়ের প্রচারণা লিফলেট ও অন্যান্য আবর্জনা পরিস্কার করতে ছাত্র-শিক্ষক মিলে এ উদ্যোগ গ্রহণ করে ক্লাবটি।শনিবার (১০ মে) ফজর নামাজের পর তারা এ কর্মসূচি বাস্তবায়ন করে। এ কর্মসূচিতে ক্লাবের অন্যতম উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন ও অংশগ্রহণ করেন।এ ক্যাম্পেইনের বিষয়ে জানতে চাইলে ক্লাবের সদস্য ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ বলেন, ‘গতকালের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের অধিকাংশ জায়গায় কোচিংয়ের প্রচারণা লিফলেট সহ বিভিন্ন আবর্জনায় ছেঁয়ে যায়। পরে আমরা ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ উদ্যোগ গ্রহণ করি। শিক্ষক ও ছাত্ররা মিলে এ কাজে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।ভবিষ্যতেও আমাদের জনকল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ’।এ সময় ক্লাবের সদস্য মেহেদী হাসান (পিএমই), সাকিব আহমেদ (পিএমই), আলফি শাওর নিরব (জিইবিটি) প্রমুখ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
জকসুতে নেই মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদ, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

আগামী ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ উল্লেখ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। Read more

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক Read more

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন
শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতির পরিবর্তন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এখন থেকে Read more

জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক
জুনিয়র অফিসার নেবে পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি ‘জুনিয়র অফিসার (আইন)’ পদে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি এ-সংক্রান্ত নিয়োগ Read more

মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা
মাধবপুরে বিষপানে মা-ছেলের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় বিষপানে আত্মহত্যা করেছেন যোগ মায়া দাস (৭২) এবং তার প্রতিবন্ধী ছেলে পলাশ দাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন