দেশে হাম এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তবে সর্বশেষ আলোচনা থেকে প্রতিমন্ত্রী জানান, অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।সোমবার (০৬ এপ্রিল) দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিদ্যালয়গুলোর অবকাঠামো গত উন্নয়নের ব্যাপারে রাজধানীর মিরপুরে বিভিন্ন স্কুল পরিদর্শন শেষে এমনটা জানান তিনি।শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আগামী জুন-জুলাই শিক্ষা ক্ষেত্র নিয়ে আসছে নতুন কিছু পদক্ষেপ। তার প্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।তিনি বলেন, আমাদের পাঁচ বছরের টার্গেট হলো- ৫ থেকে ১০ বছর বয়সী ৯৬ শতাংশ বাচ্চাকে যেন স্কুলের দিকে নিয়ে আসতে সক্ষম হই। তাদের এই যে ৫-১০ বছর বয়সীদের এই শিক্ষা শেষে বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, কমিউনিকেশন, গণিত শিক্ষায় যেন তারা পারদর্শী হয়। এখন আমরা সেই ব্যবস্থাই করছি।শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এই যায়গা থেকে স্কুল-ক্যাম্পাসগুলো যদি শিক্ষার্থী বান্ধব না হয় তাহলে, ডিজাইনগুলো যদি তেমন না হয়; আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করছি।তার দাবি, প্রধানমন্ত্রী এরই মধ্যে প্রমিজ করেছেন পুরো জাতির কাছে যে- প্রাথমিক সরকারি বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে স্কুল ড্রেস দেব। সো অনেক কিছুই আমরা দিচ্ছি। এর সঙ্গে আরও অনেক ধরনের ব্যবস্থা করবো। সেই যায়গা থেকে এই ক্যাম্পাসগুলো অনেক গুরুত্বপূর্ণ।সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামের প্রবণতা ইনফেন্ডদের মধ্যে সবচেয়ে বেশি। স্কুলগামীদের মধ্যে এটি সবচেয়ে বেশি। আর এ জন্য আমাদের যা করা দরকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিটেলস জেনে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি। তাই সব ধরনের ব্যবস্থাই এখানে নেওয়া হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩১ মার্চ: নামাজের সময়সূচি
৩১ মার্চ: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ইংরেজি, ১৭ চৈত্র ১৪৩২ বাংলা, ১১ শাওয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

হাদিকে শেষ বিদায়: জানাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
হাদিকে শেষ বিদায়: জানাজায় প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা Read more

ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে
ময়মনসিংহে সরবরাহ থাকলেও স্বস্তি নেই মৌসুমী সবজির দাম নিয়ে

শীত মৌসুমে সবজির ভরা বাজার। ময়মনসিংহের বাজারগুলোতে এমন দৃশ্য থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।   পর্যাপ্ত সরবরাহের মধ্যেও গত এক Read more

খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানের আমন্ত্রণপত্র পৌঁছে Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন
পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

পুরান ঢাকার ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন