নড়াইল জেলা ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী স ম রাকিবুজ্জামান পাপ্পু। তিনি নড়াইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স ম রাসেল রানা, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক মাসুদ রানাসহ দলীয় নেতাকর্মীরা।বক্তারা বলেন, “২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি ফরিদ বিশ্বাস ও খন্দকার মাহমুদুল হাসান সনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি। বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছরেও জেলা ছাত্রদলের সম্মেলন হয়নি। ৫ আগস্ট পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এখন নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।”এ প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব স ম রাকিবুজ্জামান পাপ্পু নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় আছেন। ছাত্রদলের তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা রাকিবুজ্জামান পাপ্পু সংগঠনকে সুসংগঠিত করতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।ছাত্রদল নেতা স ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, ক্রসফায়ারের হুমকিসহ কারাবরণ করেছি। তবুও বিএনপির আদর্শ থেকে পিছপা হয়নি। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি কর্মসূচীতে সক্রিয় থেকেছি। এছাড়া জেলা বিএনপির সভাপতি বর্তমান নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিক-নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।”তিনি আরও বলেন,”মামলার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আমাকে এবং আমার বাবা কালিয়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে গরুর রশি বেঁধে টেনে নেয়ার মতো নিদারুন ঘটনা আমাদের সঙ্গে হয়েছে। এছাড়া পুলিশ আমার মায়ের কাছে এসে আমাকে ক্রসফায়ার দিবে বলে হুমকি দিয়েছে। আমি এবং আমার বাবা কারাগারে থাকায় ঈদের দিনও আমার মাকে কারাগারের চারপাশে ঘুরতে হয়েছে। তাই আমার দাবি, আসন্ন ছাত্রদল নড়াইল জেলা কমিটিতে ত্যাগের মূল্যায়ন হোক, ত্যাগীরা নেতৃত্বে উঠে আসুক। এতে সংগঠন শক্তিশালী হবে। দল গতিশীল হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে পুকুরের পানিতে ডুবে শ্রী. প্রিয়ম কুমার নামে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা
আগামী বছর থেকে হজে যেতে পারবেন না যারা

আগামী বছর থেকে সরকারি স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যেতে পারবেন না বাংলাদেশি হজযাত্রীরা। কিডনি, ক্যান্সারসহ জটিল রোগ Read more

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা Read more

ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি
ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি

পথ হারা ব্রাজিলকে কক্ষপথে আনতে ব্রাজিলে অবস্থান করছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। Read more

গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গোলাপগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জে লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন