দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি দাম পড়েছে বাংলাদেশি টাকায় ৪৩।এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় আশেপাশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০-২০ টাকা কমে বিক্রি হলেও বেনাপোলের প্রধান কাঁচা বাজারে দাম কমার কোন লক্ষন দেখা দেখা যাচ্ছে না। এ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ ও ভারতীয় পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রশাসনের মনিটরিং না থাকায় সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার ও বুধবার এ দুইদিনে মোট ১২০ মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি ট্রাকে  আসে বলে জানিয়েছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।এর মধ্যে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এক ট্রাকে ৩০ মেট্রিক টন এবং গত সোমবার বিকালে ৩ ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।আমদানি করা পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ও মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ, যশোর এসব পেঁয়াজ আমদানি করেছে।তিনি বলেন, প্রথম চালানে তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে বুধবার সন্ধ্যায় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। সবশেষ সেপ্টেম্বরে এ বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিএন্ডএফ এজেন্টের মালিক আবু নিদাল ফয়সল বলেন, ‘ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে প্রতিকেজি পেঁয়াজের দাম পড়ছে ৪২ থেকে ৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হয়ে প্রতি কেজি ৪৬ থেকে ৪৮ টাকা পড়বে। কিন্তুু বাজারে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।’বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘বাংলাদেশে প্রবেশের জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক ওপারের পেট্রোপোল বন্দরে অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই’
‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই’

নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তগুলোর কোন নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত Read more

পটুয়াখালী ৩: হাসান মামুনকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা
পটুয়াখালী ৩: হাসান মামুনকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য Read more

নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ
নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন মুফতি মুহিব্বুল্লাহ: পুলিশ

‎গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী (৬০) অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন। পঞ্চগড় থেকে উদ্ধার হওয়ার পর গাজীপুর মহানগর পুলিশের Read more

এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ
এইচএসসি পরীক্ষায় শূন্যে আটকা পঞ্চগড়ের তিন কলেজ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবার পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি

অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন