ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন পদ্মাকর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান বিকাশ বিশ্বাস।রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ধানহাড়িয়া এলাকায় মেসার্স শরিফুল ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।বিকাশ বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের (কর্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক ও পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউনিয়ন পরিষদে অনুপস্থিতর কারণে বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে জয়ী হন।স্থানীয় একজন জানান, লাইনে দাঁড়ানো নিয়ে বাগবিতণ্ডার কারণে মারামারি সূত্রপাত হয়। বিকাশ বিশ্বাস অভিযোগ করেন, সামান্য ধাক্কা লাগার জেরে তার ওপর এই হামলা হয়নি। স্থানীয় বাসিন্দা বিএনপি নেতা রোকনুজ্জামানসহ ১০ থেকে ১২ জন একত্র হযে তার ওপর হামলা করেছেন। আগের জের হিসেবে এ ঘটনা ঘটেছে।বিকাশ বিশ্বাস বলেন, ‘কয়েক বছর আগে হাটগোপালপুর বাজারে একটি সালিসকে কেন্দ্র করে আমার সঙ্গে মনোমালিন্য দেখা দিয়েছিল বিএনপি নেতা রোকনুজ্জামানের। কৌশলে সেই ঘটনার প্রতিশোধ নিয়েছেন তিনি। তেল নিতে যাওয়ার সময় আমার সঙ্গে আমার পোতাছেলে (পৌত্র) ছিল। সে এই ঘটনায় ভয় পেয়ে কান্নাকাটি করেছে। আমি মানসম্মানের ভয়ে কাউকে কিছুই বলিনি।’এ অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. রোকোনুজ্জামান সাংবাদিকদের জানান, সিরিয়াল লঙ্ঘন করে তেল নিতে যাওয়ায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকা বাইকাররা তাকে পিটুনি দিয়েছেন। তিনি এই ঘটনায় জড়িত নন।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ‘ঘটনাটি শুনেছি। এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাসটি Read more

আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা
আগামীকাল দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা Read more

সিংড়ায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও
সিংড়ায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের বিভিন্ন সরকারি রাস্তা নির্মাণ ও চলমান প্রকল্পের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।শনিবার Read more

ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা
ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।বুধবার (০৪ জুন) বেলা ১১টায় Read more

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের তাড়াইলে পুকুরের পানিতে ডুবে রাফি মিয়া (০৯) নামের এক শারীরিক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকালে তাড়াইল থানার Read more

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন