মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন।দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, আজ সোমবার (৬ এপ্রিল) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ‘সন্ত্রাসী হামলায়’ তিনি নিহত হন। তবে এ ঘটনায় আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ পর্যন্ত এসব হামলায় দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।এর জবাবে ইরান ইসরাইলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে, যেখানে মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে দোকান থেকে পণ্য চুরি, ভারতীয় নারী আটক
যুক্তরাষ্ট্রে দোকান থেকে পণ্য চুরি, ভারতীয় নারী আটক

যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে একটি দোকান থেকে পণ্য চুরির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এক ভারতীয় নারী। অভিযুক্ত ওই নারী একটি স্টোর Read more

পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট
পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বললো যুক্তরাষ্ট

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠককে ‘লজ্জাজনক’ বলে Read more

সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) Read more

‘মধ্যস্থতা করতে ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার’
‘মধ্যস্থতা করতে ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অবসানে মধ্যস্থতা করতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আর তার Read more

কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নৌকা ডুবিতে ৩ জনের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় তিন তরুণের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।নিহতরা হলেন, সাভারের শিমুলিয়া ইউনিয়নের Read more

আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত
আবারও টেস্টে বাংলাদেশের অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে গত জুনে বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সিরিজের শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে আচমকা ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন