জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করা হলেও যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।আজ সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে জাগপার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংসদে সংখ্যাগরিষ্ঠের অহমিকায় বিএনপি ফ্যাসিবাদী আচরণ করছে মন্তব্য করে আমির অভিযোগ করেন, শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য অভ্যুত্থান সংগঠিত হয়নি। অভ্যুত্থান পুরো ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের ফলাফল হাইজ্যাক করেছে একটি পক্ষ। হুঁশিয়ারি দিয়ে আমির বলেন, ‘যেকোনো মূল্যে গণভোটের রায়কে আমরা আদায় করেই ছাড়ব। এই প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে সজাগ রয়েছে। তাদেরকে সঙ্গে নিয়ে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করবো।’ বিরোধী দলীয় এই নেতা বলেন, জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যু নিয়ে সংসদে কথা বলতে গেলেই আমাদের মুখ বন্ধ করে দেয়া হয়। আমাদের নোটিশ আলোচনার জন্য উত্থাপন করা হয় না। সরকার বলছে, জ্বালানি সংকট নেই। কিন্তু আমি নিজের গাড়ির জন্যই প্রয়োজন মাফিক তেল পাই না।‘সংসদে জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য আমরা লড়াই করে যাবো’, যোগ করেন ডা. শফিকুর রহমান। আলোচনা সভায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি যোগ দেন কবি, সাহিত্যিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। চলমান নানা সংকট ইস্যুতে সরকারের সমালোচনা করেন অনুষ্ঠানে আসা বক্তারা। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দেন তারা। সংসদে অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট হতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী Read more

হামাসের সাড়া পেয়ে ইসরায়েলকে অবিলম্বে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের
হামাসের সাড়া পেয়ে ইসরায়েলকে অবিলম্বে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের

ইসরায়েলকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস নিজেদের কব্জায় Read more

প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন
প্রাথমিক অবস্থায় যে ৫টি লক্ষণ থেকে বুঝবেন গলার ক্যানসারে ভুগছেন

বিভিন্ন ধরণের ক্যানসার রয়েছে যার মধ্যে গলার ক্যানসার। অন্যান্য ক্যানসারের মতো এটাও সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভয়াবহ রূপ নিতে Read more

তাহিরপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের দুই মাসের কারাদণ্ড
তাহিরপুরে গাঁজা সেবনের দায়ে তিন যুবকের দুই মাসের কারাদণ্ড

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আবাসিক এলাকার ভেতরে গাজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারা দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার Read more

বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে
বিমান বিধ্বস্তের সময় ক্লাস চলছিল মাইলস্টোনে

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শাখার ক্লাস চলছিল। হঠাৎ বিকট Read more

এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট
এসএওসিএলে তেল আমদানির নামে আড়াই কোটি টাকা লোপাট

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল) তেল ও শিল্প উপকরণ আমদানির নামে প্রায় ২ কোটি ৫৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন