শরীয়তপুরের পালং উপজেলায় সেচ পাম্পের বিদ্যুৎ চালিত মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিটের মধ্যে পালং থানাধীন চর পালং হাজরাসার (বালুরঘাট) নদীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম চরপাতানিধি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইব্রাহিম সরদারের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা বেগম সকালে নিজ বাড়ি থেকে পালং বাজারে যাওয়ার পথে হাজরাসার বালুরঘাট নদীর পাড় সংলগ্ন একটি বিদ্যুৎ চালিত সেচ পাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তার পরিহিত ওড়না ও বোরকা বাতাসে উড়ে পাম্পের সাথে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সেচ পাম্পটি দিয়ে পাশের ধানক্ষেতে পানি সেচ দেওয়া হচ্ছিল। পাম্পটি খোলা অবস্থায় থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। পাম্পটির মালিক হিসেবে কাশেম মোল্লা (সাবেক কাউন্সিলর, ৫ নম্বর ওয়ার্ড, শরীয়তপুর পৌরসভা) ও লোকমান খাঁর নাম জানা গেছে।স্থানীয় বাসিন্দা বাদশা বেপারী জানান, সকালে রোজিনা তার বাড়ির পাশ দিয়ে কিস্তি দিতে যাচ্ছিলেন। ঘটনাস্থলটি বেরিবাঁধের একটি চলাচলের রাস্তা, যেখানে নিয়মিত মানুষ যাতায়াত করে। ওই স্থানে একটি বিদ্যুৎচালিত সেচ পাম্প ছিল। রোজিনা সেদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে তার ওড়না পাম্পের সঙ্গে পেঁচিয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি দেখে আশপাশের লোকজন আতঙ্কে তার কাছে এগিয়ে যেতে পারেননি, কারণ তখনও পাম্পে বিদ্যুৎ সংযোগ ছিল।পালং মডেল থানার ওসি( তদন্ত) আবীর হোসেন জানান, নদীর পাড়ের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পাম্পের সঙ্গে ওড়না বা বোরকা পেঁচিয়ে রোজিনা আক্তারের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে তার বোরকা, জামা ও চুল কেটে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন
তীব্র শীতে জবুথবু কুড়িগ্রামের জনজীবন, শীতবস্ত্র চায় শীতার্ত মানুষজন

ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা বাতাস ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। হাড়কাঁপানো ঠান্ডায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত Read more

জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ
জীবননগরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের মানবিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত মানবিক সহায়তা পেয়েছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ২১৩টি অসচ্ছল পরিবার। বুধবার Read more

কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু
খালেদা জিয়ার জন্য কবর খোঁড়া শুরু

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী Read more

ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস
ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস

এফ এ কাপের ফাইনালেও পথ হারালো ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে হতাশা আর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন