দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এদিন ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। আজ সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, আজ সোমবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে দুই লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকায় কিনতে হচ্ছে। যেখানে রবিবার (৫ এপ্রিল) ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ কিনতে গুনতে হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৬৬২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা গুনতে হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি বাহিনী ও বসতির ওপর ফের হিজবুল্লাহর হামলা
ইসরায়েলি বাহিনী ও বসতির ওপর ফের হিজবুল্লাহর হামলা

ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতির ওপর আরও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র  গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানায়, তাদের যোদ্ধারা Read more

আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো

ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ধারা বন্ধ করতে সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি Read more

সাংবাদিককে গুলি করে হত্যা
সাংবাদিককে গুলি করে হত্যা

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি Read more

চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই
চরমোনাই ঘাটে যাত্রীশূন্য ‘মানিক-৪’ লঞ্চডুবি, হতাহত নেই

বরিশালের চরমোনাই ঘাটে অবস্থানরত ‘এমভি মানিক-৪’ নামে একটি রিজার্ভ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। তবে লঞ্চটি যাত্রীশূন্য থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।লঞ্চ Read more

আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ
আফগানিস্তানে জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ

সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ত্রাণবাহী একটি বিশেষ বিমান দেশটিতে পৌঁছাবে। ত্রাণ Read more

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠক

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে সৌদি আরবে সফর করছেন ট্রাম্প। স্থানীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন