বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান চলতি মাসের শেষ দিকে চীন যাচ্ছেন। বেইজিং সফরের সময় তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন। গতকাল রবিবার (৫ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাতের সময় পরিকল্পিত ওই সফরের বিষয়ে আলোচনা হয়েছে। এদিন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত। প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি খলিলুর রহমান বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকে অভিনন্দন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই। অভিনন্দন বার্তায় ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে কাজ করতে চান। এর মাধ্যমে তিনি চীন-বাংলাদেশ ‘বিস্তৃত কৌশলগত অংশীদারত্বের’ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।ঢাকার সঙ্গে সম্পর্কের বিষয়ে বেইজিংয়ের গুরুত্বের উল্লেখ করে ওয়াং ই বিভিন্ন খাতে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এদিকে চলতি মাসে বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রসচিবদের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকটি একেবারে শেষ মুহুর্তে স্থগিত হয়ে গেছে। গত ৩ এপ্রিল ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪ তম বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের তার দেশের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করার ফলে চীনের পক্ষ থেকে বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানানো হয়।  কূটনৈতিক সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বেইজিং সফরের আগে ঢাকায় দুই দেশের পররাষ্ট্রসচিবদের বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাপাহারে সারাবছর মিলছে সুস্বাদু পাকা আম কাটিমন
সাপাহারে সারাবছর মিলছে সুস্বাদু পাকা আম কাটিমন

আমের বাণিজ্যিক রাজধানী খ্যাত নওগাঁর সাপাহারে সারাবছর মিলছে পাকা আম কাটিমন।এই জাতের আম দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সাড়া ফেলেছে। এই Read more

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ Read more

সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর
সমন্বয়ক পরিচয়ে বরগুনায় ব্যবসায়ীকে মারধর

বরগুনার পৌর শহরের গার্মেন্টস পট্টি এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। এর ফলে Read more

সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
সুনামগঞ্জে ৪ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা মালিকবিহীন ছোট-বড় ৯টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি।  বৃহস্পতিবার Read more

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর আঘাতের মাধ্যমে ‘প্রস্তর যুগে পাঠানোর’ হুমকি দেওয়ার পর দেশটিতে হামলা তীব্রতর হয়েছে। ইরানের রাজধানী Read more

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাসে

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন