ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতির ওপর আরও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র  গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানায়, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের হুরফেইশ, শ্লোমি এবং নাহারিয়া বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।গোষ্ঠীটি আরও বলেছে, তারা সীমান্তে ফাতিমা গেটে ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন ও সৈন্যদের একটি সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডস-এর গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়েদ মজিদ খাদেমি নিহত হয়েছেন। ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতি অনুসারে, সোমবার ভোরে মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় খাদেমি নিহত হন।তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং একটি গ্যাস স্টেশনও ছিল।হামলার পর পাওয়া ছবিতে তেহরানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে, অন্যথায় বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেওয়া হবে বলে জানান। এর জবাবে ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে।রোববার ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেন, মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে ব্ল্যাক রাইস চাষে রহমতের বাজিমাত
নড়াইলে ব্ল্যাক রাইস চাষে রহমতের বাজিমাত

ইউটিউব দেখে ব্ল্যাক রাইস চাষ করে সাফল্যের মুখ দেখেছেন নড়াইলের কালিয়া উপজেলার কৃষক রহমত আলী। নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের Read more

বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন
বেনাপোলে প্রবীণ বিএনপি নেতা শাহাদত হোসেন মারা গেছেন

বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন Read more

পুঠিয়ায় অপহরণের দুই দিন পরও সন্ধান নেই স্কুলছাত্রীর
পুঠিয়ায় অপহরণের দুই দিন পরও সন্ধান নেই স্কুলছাত্রীর

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে থানায় এজাহার দায়ের Read more

মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম
মৃত্যুর খুব কাছ থেকে আমাকে বাঁচিয়েছিলেন পাকিস্তানিরাই: সোনু নিগম

গানের সুরে মেতে ছিল করাচির সেই রাত। দর্শকেঠাসা ভেন্যু, মঞ্চে দাঁড়িয়ে সুরের জাদু ছড়াচ্ছেন ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগম। কিন্তু Read more

কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল
কিশোরগঞ্জে আগুনে তিন পরিবারের ঘর পুড়ে ছাই, মারা গেল ৮ ছাগল

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা আটটি ছাগল পুড়ে Read more

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন