আন্দোলনের জেরে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী এ তথ্য নিশ্চিত করেন। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস নেওয়া হবে বলে জানান তিনি।তিনি জানান, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকে শ্রেণিকক্ষে ফিরছি।দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, গত ৮ দিন শিক্ষকরা শ্রেণিকক্ষে যেতে পারেননি। এটা আমাদের ন্যায্য দাবি ছিল। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখব। যে আট দিন শ্রেণিকক্ষে যেতে পারিনি, সেই আট দিন পুষিয়ে দেব।বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুই ধাপে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি করা হবে। অন্তর্বর্তী সরকারও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে।বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির আন্দোলন প্রত্যাহার করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এদিকে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে Read more

অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের
অক্টোবরের মধ্যেই আবাসন ভাতার দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালুর দাবি জানিয়েছে।সোমবার Read more

ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান
ইসরায়েলের পারমাণবিক গোপন নথি শিগগিরই প্রকাশ পাবে: ইরান

ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এবং প্রতিরক্ষা সক্ষমতাসংক্রান্ত ইসরায়েলের সংবেদনশীল গোপন Read more

নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু
নির্বাচন হবে, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'নির্বাচন পেছানোর সুযোগ নেই, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, তারেক রহমান হবেন আগামীর Read more

দ্বিতীয়বারের মতো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন
দ্বিতীয়বারের মতো বাঙলা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভীন

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন আয়োজিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণের Read more

দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭
দেশে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন