হামের ব্যাপক বিস্তার রোধে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কার্যক্রমের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকা প্রদান করা হবে।কর্মসূচির উদ্বোধনী দিনে ৫টি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন এবং বাকি উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা কার্যক্রম পরিচালনা করবেন।স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, যারা ইতোমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না। পরে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।প্রতিমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সব অভিভাবককে শিশুদের টিকাদান নিশ্চিত করতে এবং কর্মসূচিকে সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।প্রাথমিক পর্যায়ে বিশেষ টিকাদান কর্মসূচির ৩০ উপজেলা হলো—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর ও যশোর সদর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
সমুদ্রসীমার পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

দেশের সমুদ্রসীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্যভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতি Read more

বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার
বাবার বাড়ি যাওয়া হলো না গৃহবধূ কনার

কিশোরগঞ্জের হোসেনপুরে চার্জে দেওয়া ব্যাটারিচালিত অটোরিকশা ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ মে) Read more

কুয়াকাটা হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি
কুয়াকাটা হোটেলে পর্যটকের ছদ্মবেশে অভিনব কায়দায় চারটি টিভি চুরি

পটুয়াখালীর কুয়াকাটা আবাসিক হোটেল 'সি লোটাস' থেকে অভিনব কায়দায় চারটি স্মার্ট টিভি চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) রাতে এই Read more

তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
তারেক রহমানের সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গুলশানে Read more

পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ
পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ Read more

নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (০৪ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন