যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, শিগগিরই প্রতিপক্ষের জন্য ‘বড় চমক’ আসছে। একই সঙ্গে দেশের ভেতরে ও বাইরে শত্রুপক্ষকে সমর্থনের অভিযোগে শতাধিক ব্যক্তির সম্পদ জব্দের নির্দেশ দিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, চলমান যুদ্ধে তেহরান নিজেদের পরিকল্পনা ও নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্য নির্ধারণ সঠিক নয়। সেতুতে হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে তিনি ‘হাস্যকর’ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, এটি মার্কিন সামরিক ব্যর্থতার ফল, যার মধ্যে তাদের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাও রয়েছে।তিনি বলেন, ‘আমেরিকা ও ওই শাসনব্যবস্থার জন্য আমাদের বড় চমক রয়েছে। এর জন্য খুব বেশি সময় লাগবে না’। তিনি আরও বলেন, ‘দক্ষিণ ইরানে তাদের আচরণও ঘটনাপ্রবাহের সময়সূচি আমাদের পক্ষে বদলে দিতে পারে।’ইরানের এই কর্মকর্তা দাবি করেন, অসম যুদ্ধ কৌশলে শত্রুকে কীভাবে ধীরে ধীরে দুর্বল করা যায়, তা ইরান ভালোভাবে শিখেছে। তার মতে, দ্রুত ও সহজ হামলার কৌশলে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে।এদিকে তেহরানের প্রসিকিউটর অফিস ‘বিদেশে শত্রুপক্ষকে সমর্থন’ করার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে।ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, এই তালিকায় অভিনেতা, ক্রীড়াবিদ ও সাংবাদিকরাও রয়েছেন। বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল ও মানোতো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ রয়েছে।তবে প্রতিবেদনে কোনও ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। জানা গেছে, এই পদক্ষেপের আওতায় ইরান ইন্টারন্যাশনালের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী এবং মানোতো চ্যানেলের ২৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।এছাড়া বিদেশে বসবাসরত আরও ২৫ জন ইরানির বিরুদ্ধেও সাইবার মাধ্যমে শত্রুপক্ষের হামলায় সহায়তার অভিযোগ আনা হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ’ বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। সোমবার (১৯ মে) স্থানীয় Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন
ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, দেশের তৃণমূল পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে Read more

ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার
ভোলায় অস্ত্র, গুলি ও জাল টাকা উদ্ধার

ভোলায় একটি সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় তিন রাউন্ড গুলি, একটি ওয়ান স্যুটার পিস্তল এবং ৩০ হাজার টাকার জাল নোট Read more

ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস
ত্রিশালে ভুয়া ডিবির কবলে ছাত্রদল নেতা, হাতকড়া খুলল ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ত্রিশালে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে রেজাউল করিম নোমান নামে এক ছাত্রদল নেতাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। Read more

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির জুডিশিয়াল কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। চলতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন