বিএনপি নেতার পায়ে ‘সিজদা’ করা নিয়ে ধর্মীয় মূল্যবোধে আঘাত ও দলের নীতি আদর্শ পরিপন্থি বক্তব্য দেওয়া সেই বিএনপি নেতা রেজাউল করিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রেজাউল করিম টাইগার যে বক্তব্য দিয়েছেন, তা বিএনপির নীতি আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বক্তব্যটি নিতান্তই তার ব্যক্তিগত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত এবং দলের নীতি আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদানের জন্য তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো। তার সাথে দলের যে কোন পর্যায়ের নেতা-কর্মীদের দলীয় সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়।উল্লেখ্য, গত ২ জুলাই বিকেলে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার বিএনপি নেতা রেজাউল করিম।তার বক্তব্যের এক পর্যায়ে দলের মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে বলেন, ‘অবশ্যই যারা বিএনপি করেন সিজদা করতে হবে তার পায়ে।’ পরে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তার শাস্তির দাবি করে চাটমোহর উপজেলায় বিক্ষোভ করে দল থেকে তাকে বহিষ্কারের দাবি করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বলেন, রেজাউল করিম ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত করে যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই দলীয় হাই কমান্ডের সাথে কথা বলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইল-২ আসনে ধানের শীষে লড়বেন আব্দুস সালাম পিন্টু
টাঙ্গাইল-২ আসনে ধানের শীষে লড়বেন আব্দুস সালাম পিন্টু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ Read more

যত আঘাতই আসুক, নরসিংদীকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব: এএসপি শামীম
যত আঘাতই আসুক, নরসিংদীকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলব: এএসপি শামীম

যত ষড়যন্ত্রই হোক, যত আঘাতই আসুক, নরসিংদীকে বাসযোগ্য, শান্তির নীড় হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার Read more

মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার
মেঘনায় পেশাদার ইয়াবা ব্যবসায়ী সোহাগ গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় এক পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার দড়িকান্দি Read more

জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের
জামায়াত-এনসিপি কীভাবে ‘এ ক্যাটাগরিতে’- প্রশ্ন নুরের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের সঙ্গেও যে প্রতারণা করেছেন, তার জন্য অবশ্যই আমরা তার Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক Read more

দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
দ্রুত চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার জন্য কঠোর চাপ দিয়েছেন। অন্যথায় তিনি দেশটির ইসলামি শাসনব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন