রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটকে তিন-চার বছর আগেই অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।শনিবার (২ আগস্ট) আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।তিনি বলেন, ভবনের নিচ তলা ও চার তলাসহ বিভিন্ন ফ্লোরে অনেক লোকজন ছিল। এসব লোকজনকে বারবার বলার পরেও বের হতে চাচ্ছিলেন না। পরে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনী এসব লোকজনকে ভবন থেকে বের করার চেষ্টা করে। এর কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছিল। আমরা যদি সঠিক সময়ে আমাদের কাজ না করতে পারি তাহলে তো আগুন নেভানো সম্ভব নয়। তবে বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিপদজনক এই আগুন নির্বাপণ করতে পেরেছি। অগ্নিকাণ্ডটা বিপদজনক ছিল।আগুনে কি পরিমাণ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রশ্নের জবাবে কাজী নজমুজ্জামান বলেন, আমরা দুইটা দোকানের শাটার খুলে আগুন পেয়েছি। তবে, কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক
ঝিনাইদহে রোপা আমনে মাজরা পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ঝিনাইদহে রোপা আমন মৌসুমের শুরুতেই ধানের জমিতে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। সদ্য রোপণ করা চারাগুলো নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা Read more

ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব
ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত জনসেবা নয় বরং ব্যক্তিগত লাভের আশায় তিনি রাজনীতিতে Read more

ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি
ফিটনেসে টাইগারদের অগ্রগতি, প্রশংসায় পঞ্চমুখ নাথান কেলি

এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরের হোম Read more

চলনবিলের বাজারে জমতে শুরু করেছে ডিঙ্গি নৌকা কেনা-বেচা
চলনবিলের বাজারে জমতে শুরু করেছে ডিঙ্গি নৌকা কেনা-বেচা

চলনবিলে বর্ষার পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিমধ্যে জমতে শুরু করেছে হাট বাজারগুলোতে ডিঙ্গি নৌকা কেনা-বেচা। ছোট ছোট কাঠ ও Read more

বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ
বাঁশখালীতে স্কুলের জমি দখল ও ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের জমি জবরদখল ও ভাঙচুরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা এবং বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরীসহ ১০ Read more

২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন