লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আখতারুজ্জামানের (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। নিহত আখতারুজ্জামান উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে চাচা আব্দুল মতিন ও মনিরুজ্জামানের সঙ্গে আখতারুজ্জামানের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে উভয় পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। একপর্যায়ে আব্দুল মতিন দলবলসহ লাঠিসোঁটা নিয়ে ভাতিজার ওপর হামলা চালান। চাচার লাঠির আঘাতে আখতারুজ্জামান মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত চাচা আব্দুল মতিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মূল অভিযুক্ত মতিনকে আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

ঢাকার পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল Read more

ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার
ঠাকুরগাঁওয়ে ৪ সন্তানের সেই মায়ের স্বামীকে দোকান উপহার

খাবারের সন্ধানে লোহার খাচায় করে চার সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাস্তায় ভিক্ষা করা সেই মায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ। Read more

বিশ্ব ধরিত্রী দিবস আজ
বিশ্ব ধরিত্রী দিবস আজ

আজ বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিবছর ২২ এপ্রিল পরিবেশ রক্ষা এবং পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই Read more

ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত
ফিলিস্তিনি শিশু হিন্দকে নিয়ে সিনেমা আটকে দিল ভারত

এবারের অস্কারে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পাওয়া ফিলিস্তিনি শিশুকে নির্মিত তিউনেশিয়ার সিনেমা ‘দ্য ভয়েজ অব হিন্দ রজব’ ভারতে প্রদর্শনে Read more

ফিলিস্তিনের সব দলের সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস
ফিলিস্তিনের সব দলের সঙ্গে জাতীয় সংলাপে বসছে হামাস

ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি দলগুলোর সাথে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে Read more

কমছে চিনি ও সয়াবিন তেলের দাম
কমছে চিনি ও সয়াবিন তেলের দাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনি ও সয়াবিন তেলের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য ছাড়াও কমবে ক্রিকেট ব্যাটের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন