খাবারের সন্ধানে লোহার খাচায় করে চার সন্তানকে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাস্তায় ভিক্ষা করা সেই মায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশ। সংগ্রামী মা জান্নাত বেগমের স্বামীকে একটি ভ্রাম্যমাণ দোকান উপহার দিয়েছে সংগঠনটি।সুখের দোকান নামে ওই ভ্রাম্যমাণ দোকানের আয় দিয়ে ৪ সন্তানসহ সংগ্রামী ওই মায়ের সংসারের ব্যয় হবে। এছাড়াও প্রতিমাসে কিছু আর্থিক সহযোগিতা এবং খোঁজ-খবর রাখবে সংগঠনটি।বুধবার বিকালে ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদের সামনে জান্নাত বেগম ও তার স্বামীর হাতে ভ্রাম্যমাণ দোকানটি হস্তান্তর করেন স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশের নির্বাহী পরিচালক নাফিসা আনজুম খান। এ সময় সংগঠনটির ঠাকুরগাঁও জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ভ্রাম্যমাণ দোকান পেয়ে খুশি সংগ্রামী মা জান্নাত বেগম। তিনি জানান, গণমাধ্যমে খবর প্রকাশের পর তার স্বামী সন্তানের নিকট ফিরেছে। অনেকেই বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সবশেষ স্বেচ্ছাসেবী সংগঠনের একজন বাংলাদেশের নির্বাহী পরিচালক নাফিসা আনজুম খান তার স্বামীর বেকারত্ব দূর করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।ভ্রাম্যমাণ দোকানটি হস্তান্তরের পর স্বেচ্ছাসেবী সংগঠন একজন বাংলাদেশের নির্বাহী পরিচালক নাফিসা আনজুম খান গণমাধ্যমকে জানান, দেশের বিভিন্ন গণমাধ্যমে ৪ সন্তানকে নিয়ে জান্নাত বেগমের জীবন সংগ্রামের গল্প তার হৃদয় ছুঁয়ে গেছে। তার স্বামীসহ পরিকল্পনা করে একটি স্থায়ী দোকানের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু দোকান ভাড়া না পাওয়ার কারণে ভ্রাম্যমাণ দোকানের ব্যবস্থা করেছেন। তারা আশাবাদী, ৪ সন্তানকে নিয়ে জান্নাত বেগম ও স্বামীকে আর সাহায্যের জন্য রাস্তায় ঘুরতে হবে না।দুই সপ্তাহ আগে লোহার খাঁচায় চার সন্তানকে নিয়ে খাবারের সন্ধানে রাস্তায় ঘুরছিলেন সংগ্রামী মা জান্নাত বেগম। এমন হৃদয়বিদারক দৃশ্য গণমাধ্যমে তুলে ধরেন ঠাকুরগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা। এরপরে বিভিন্ন জনে সহযোগিতার হাত বাড়িয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়
সাইফ-হৃদয়ের ঝড়ো ফিফটিতে বাংলাদেশের জয়

এশিয়া কাপের সুপার কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ৪ Read more

রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০
রাশিয়ায় গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

রাশিয়ার একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। সংবাদ সংস্থা Read more

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন
ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবকে বাংলাদেশের ৬৫ তম জেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন ও বিক্ষােভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ঘণ্টাব্যাপী Read more

গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা
গভীর রাতে মোরগের ডাক শুনে দরজা খোলেন, এরপর কুপিয়ে হত্যা

রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিলেন ঘরের বাসিন্দারা। হঠাৎ গভীর রাতে উঠানে মোরগের ডাক শুনে ধারণা হয়- কেউ হয়তো মুরগি চুরি Read more

ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ঢাবি শিক্ষার্থী ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গত ৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের ফিলিস্তিনের ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ঢাবি শিক্ষার্থী সানি সরকারের ওপর নিষিদ্ধ Read more

এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত
এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কারণে বন্ধ থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু করবে নির্বাচন  বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন