বিএনপি সরকার নির্বাচন প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, নির্বাচন পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। “আঙুলে ভোটের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি,” উল্লেখ করে তিনি বলেন, ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীপরিষদ দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।এসময় লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক ও সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক  মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপস্থিত ছিলেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের Read more

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে: সুলতান সালাউদ্দিন টুকু
তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ Read more

বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের
বাবার অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছেলের

নাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদ আলীর হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) নিহত হয়েছে। বাবা ধারালো অস্ত্র (হাসুয়া) Read more

যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি
যানজটে নাকাল কিশোরগঞ্জবাসী, বাড়ছে শারীরিক-মানসিক ভোগান্তি

সড়কে শৃঙ্খলা আর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যর্থতার অন্যতম শহর হতে পারে কিশোরগঞ্জ জেলা শহর। সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জেলা শহরের সার্বিক চিত্র Read more

টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক
টানা বৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রামের ব্যস্ততম সড়ক

চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক দুই নম্বর গেট থেকে অক্সিজেনমুখী পথে অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ দেবে গেছে। এতে করে সড়কের Read more

‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন