বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের জনগণ ভালো থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের কলেজগেট এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পরিচিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করলে আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশের সবাই ভালো থাকবে।তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান—এই তিনজনই কখনো জনগণের বিরুদ্ধে অবস্থান নেননি। বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করেছে।তিনি আরও বলেন, ১৯৭১ সালে জামায়াত জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, এরশাদ জনগণের বিরুদ্ধে গেছে, শেখ হাসিনা ফ্যাসিস্টে পরিণত হয়েছেন। আর বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার আদায়ে  জনগণের পক্ষে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এ কারণেইমানুষ বিএনপিকে ভালোবাসে।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই। গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। ব্যবসায়ীরা নির্যাতিত হয়েছেন, মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন শুধুমাত্র বিএনপি করার কারণে। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কষ্ট সহ্য করেছেন।তিনি বলেন, সোনা পুড়লে যেমন খাঁটি হয়, ইস্পাত আগুনে পুড়লে যেমন আরও শক্ত হয়—ঠিক তেমনি এই ১৭ বছরে বিএনপির প্রতিটি নেতাকর্মী সোনার মতো খাঁটি ও ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে। তাই বিএনপিকে পরাজিত করার মতো শক্তি বাংলাদেশে এখনও সৃষ্টি হয়নি।জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর Read more

৭২ বছর বয়সেও থেমে নেই বৃদ্ধ আব্দুর রশিদের জীবনযুদ্ধ
৭২ বছর বয়সেও থেমে নেই বৃদ্ধ আব্দুর রশিদের জীবনযুদ্ধ

৭২ বছর বয়সেও থেমে নেই জীবনযুদ্ধ। বয়সের ভারে নুজ্ব। শরীর নুইয়ে পড়েছে, কপালে বার্ধক্যের গভীর ভাঁজ। যে বয়সে নাতি-নাতনিদের নিয়ে Read more

নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।মঙ্গলবার (১৭ মার্চ) রাতে Read more

শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
শুক্রবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পাইপ লাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামতের জন্য শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে Read more

জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি
জামায়াতকে ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

কিশোরগঞ্জের পাগলা মসজিদে টাকা, সোনা-রুপা, বৈদেশিক মুদ্রা ছাড়াও অনেক ধরনের চিঠি পাওয়া যায়। যা আল্লাহকে উদ্দেশে করে পাগলা মসজিদের দান Read more

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের ব্যবসায়ী আনুতিন চার্নভিরাকুল। গত সপ্তাহে আদালতের রায়ে সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন