নাটোরে ইয়াসিন আলী নামে ১২ বছর বয়সী এক শিশু শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ জুলাই) দুপুরে শহরের আলাইপুরের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ইয়াসিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মনজু মিয়ার ছেলে। সে নাটোরের সুপার ফার্নিচার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিল।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, ফার্নিচার কারখানায় কাজ করতো শিশু ইয়াসিনসহ আরও কয়েকজন শিশু। কারখানার পাশেই একটি বাসায় ভাড়া থাকতো তারা। বৃহস্পতিবার সকালে কাজের জন্য সবাই কাজে গেলেও শিশু ইয়াসিন বাড়িতেই থেকে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তার খোঁজে বাড়িতে আসলে ঘরের বারান্দায় গলায় গামছা পেঁচানো ইয়াসিনের মরদেহ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।কারখানার অন্য শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরেই বাড়িতে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল ইয়াসিন। তবে বাড়িতে ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেনি। এ থেকে অভিমানে শিশু ইয়াসিন আত্মহত্যা করতে পারে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?

লাল বা সবুজ আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাজারে গেলে এই দুই রঙের আপেল চোখে পড়ে সহজেই। কিন্তু এমন একটি Read more

আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর
আগামী মাসে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে রিজার্ভ: গভর্নর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামী মাসেই ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।বুধবার (২১ Read more

ভারতের সামরিক আক্রমণ আসন্ন: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ভারতের সামরিক আক্রমণ আসন্ন: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মিরে পর্যটকদের ওপর প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তানে প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা Read more

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস
নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ‘প্রেসিডেন্টের পদ শূন্য হলে’ তার স্থলাভিষিক্ত হিসেবে হুসেইন আল-শেখের নাম ঘোষণা করেছেন।৮৯ বছর বয়সী আব্বাস Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ
ওসমান হাদি গুলিবিদ্ধ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন