২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা হবে শুক্রবার। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৯৩ হাজার ১০২ জন যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ ৭ টি উপকেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২২ হাজার ৪৭০ জন।বরাবরের ন্যায় এবারেও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের’ বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১ ঘণ্টা সময়ে সারাদেশের ২১টি কেন্দ্রে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।বি ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ভর্তি পরীক্ষা উপলক্ষে দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন সমূহ। শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে সেবা দিতে প্রস্তুত থাকবে মেডিকেল টিম। এছাড়াও সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত থাকবে রোভার স্কাউট, বিএনসিসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা থাকবে এবং রাস্তার যানজট নিয়ন্ত্রণ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট এবং ভবনের প্রবেশমুখে রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরাও উপস্থিত থাকবে। পাশাপাশি অভিভাবকদের জন্য নির্মাণাধীন টিএসসি ভবনে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)১. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ।২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল।৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী।৫. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল।১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি।১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ।১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর।১৪ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা।১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর।১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর।১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ।১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি
গাজীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে স্মারকলিপি

জুলাই জাতীয় সনদে আইনি স্বীকৃতি ও পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে Read more

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক Read more

নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের
নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি খেলাফত মজলিসের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ Read more

লক্ষ্মীপুরে জেলেদের রোগাক্রান্ত বকনা বাছুর বিতরণের অভিযোগ
লক্ষ্মীপুরে জেলেদের রোগাক্রান্ত বকনা বাছুর বিতরণের অভিযোগ

লক্ষ্মীপুরে রোগাক্রান্ত ও আকারে ছোট বকনা বাছুর (গরু) বিতরণের অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে জেলেরা। প্রতিবাদের Read more

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি
নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সেল গঠন করা হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক সমস্যা। Read more

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫
জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে: মৃতের সংখ্যা বেড়ে ৫

জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ নদীতে ভেঙে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এর আগে শনিবার (২১ মার্চ) বিকালে ব্রহ্মপুত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন