লক্ষ্মীপুরে রোগাক্রান্ত ও আকারে ছোট বকনা বাছুর (গরু) বিতরণের অভিযোগ উঠেছে মৎস্য বিভাগের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে জেলেরা। প্রতিবাদের মুখে তাৎক্ষণিক ৩ টি বাছুর ঠিকাদারকে ফেরত দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন প্রকল্প সভাপতি ইউএনও। এসময় ঠিকাদারের বিরুদ্ধে নেয়নি কোন শাস্তিমূলক ব্যবস্থা। জানা গেছে, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় ১৬ জন দুঃস্থ মৎস্যজীবীর মধ্যে বকনা বাছুর বিতরণের কথা ছিল। চট্টগ্রামের আবদুর রহিম এগ্রো এণ্ড ফিশারিজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাছুরগুলো বিতরণের জন্য আনেন। বকনা বাছুরগুলো রোগাক্রান্ত। এছাড়া ওজন এবং আকার সরকার নির্ধারিত মানের নয়। এদিকে, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বকনা বাছুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প সভাপতি ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। এসময় বাছুর রোগাক্রান্ত ও আকারে ছোট হওয়ায় প্রতিবাদ জানান জেলেরা। জেলেদের প্রতিবাদের মুখে ৩ টি বাছুর ফেরত দেন ইউএনও। উপজেলার চর রমনি মোহন ইউনিয়নের আবদুর রহিম বলেন, মৎস্য বিভাগ যে বকনা বাছুরটি দিয়েছিলো। সেটি অসুস্থ ও আকারে খুবই ছোট। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছি। এতে বাছুরটি ফেরত নিয়ে গেছে মৎস্য বিভাগ। শুধু আমার নয় অন্য দুইজন জেলেরও বাছুর ফেরত নিয়েছে। পরবর্তীতে সুস্থ-সবল বাছুর দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। মৎস্যজীবী বাচ্চু মিয়া বলেন, বকনা বাছুরগুলো কম বয়স্ক ও রোগাক্রান্ত। আবার ওজন এবং আকারেও ছোট। বাছুরগুলোর দাম ১০ থেকে ১৫ হাজার টাকার বেশি হবে না। কিন্তু শুনেছি প্রত্যেক বাছুর প্রতি সরকারি বরাদ্দ ৩০ হাজার টাকা। সরকারি নিয়ম অনুযায়ী বকনা বাছুর বিতরণ না করে আমাদের সঙ্গে তামাশা করেছে মৎস্য বিভাগ। অভিযোগ রয়েছে, পূর্বে রোগাক্রান্ত বাছুর দেওয়ায় একাধিক জেলের বকনা বাছুর মারা যায়। বিষয়টি মৎস্য বিভাগকে জানিয়েও কোন প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্ত জেলেরা। এমন একজন ক্ষতিগ্রস্ত জেলে আবদুস সাত্তার। প্রতিবেদককে তিনি জানান, গত বছর মৎস্য বিভাগ থেকে একটি বকনা বাছুর পেয়েছেন। কিন্তু বাছুরটি অসুস্থ হওয়ায় কয়েক দিনের মধ্যে মারা যায়। যদিও তিনি বাছুরটি সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করেছেন। চিকিৎসা করতে খরচ করেছেন প্রায় ৫ হাজার টাকা। তবে, মৎস্য বিভাগ পুনরায় বাছুর দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। সমাজকর্মী মমিন উল্লাহ বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের বকনা বাছুর বিতরণ। এটি সরকারের প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু চমকপ্রদ প্রকল্পটি ভেস্তে যাচ্ছে কয়েকজন অসাধু কর্মকর্তার নীতি বহির্ভূত কর্মকাণ্ডে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো, লক্ষ্মীপুরে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়ে যথাযথ প্রদক্ষেপ নেওয়ার। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আবদুর রহিম এগ্রো এণ্ড ফিশারিজ’ এর প্রতিনিধি মো. জাফর বলেন, নিয়ম অনুযায়ী বকনা বাছুরগুলো সংগ্রহ করা হয়েছে। এখানে রোগাক্রান্ত কোন বাছুর নেই। তবে কেন ৩ টি বাছুর ফেরত দেওয়া হয়েছে? সে প্রশ্নের কোন উত্তর দেননি তিনি। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী সময়ের কন্ঠস্বরকে বলেন, সুস্থ-সবল বকনা বাছুর জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। শুধুমাত্র রোগাক্রান্ত ও আকারে ছোট হওয়ায় ৩টি বাছুর ফেরত দিয়েছি। উপকারভোগী নির্বাচন, বাছুর ক্রয় ও ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগে কোন অনিয়ম হয়নি। তাছাড়া বাছুর ফেরত দেওয়ার ঘটনা পূর্বে কখনো ঘটেনি। তিনি আরও বলেন, আগামী ১ মাসের মধ্যে যদি কোন বাছুর মারা যায়। তাহলে ওই উপকারভোগীকে পুনরায় বাছুর দেওয়া হবে। বিষয়টি প্রত্যেককে বলে দেওয়া হয়েছে। তাছাড়া রোগাক্রান্ত হওয়া বাছুর পূর্বে মারা গিয়েছে। তবে ওই উপকারভোগীকে পুনরায় বাছুর দেওয়া হয়নি। বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা সময়ের কন্ঠস্বরকে বলেন, বকনা বাছুর বিতরণ প্রকল্পের সঙ্গে আমি সম্পৃক্ত নয়। শুধু বিতরণকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলাম। তবে, জেলেদের দাবিতে ৩ টি বকনা বাছুর ঠিকাদারকে ফেরত দিয়েছে। ঠিকাদারকে মৌখিক সতর্ক করার জন্য মৎস্য বিভাগকে নির্দেশনাও দিয়েছি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান
নতুন পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রণীত নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এসব বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস Read more

৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শুক্রবার (৪ জুলাই) Read more

যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির
যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কির

রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে Read more

বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় Read more

‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’
‘৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল’

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তার মিত্ররা গত ২০ বছর ধরে মুসলিম দেশগুলোতে প্রায় ৩০ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে দাবি Read more

এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব
এক যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব

প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতাকে মূলমন্ত্র করে গড়ে ওঠা সাংবাদিক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আজ গৌরবময় এক যুগে পা রাখল। ২০১৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন