মার্কিন সেনাপ্রধান বা চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে পদত্যাগ করে অবসরে যেতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সিদ্ধান্ত সম্পর্কে অবগত সূত্রগুলো সিবিএস নিউজকে বিষয়টি জানিয়েছে।একটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং হেগসেথের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে পারবেন এমন কাউকে এই পদে চান মার্কিন প্রতিনক্ষামন্ত্রী।পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানান, জর্জ ‘তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফ পদ থেকে অবসর নিচ্ছেন। ডিপার্টমেন্ট অব ওয়ার তার দীর্ঘদিনের সেবার জন্য কৃতজ্ঞ। তার অবসর জীবনের জন্য শুভকামনা।’প্রতিরক্ষা দফতরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে বলেন, ‘আমরা তার (র‌্যান্ডি জর্জ) সেবার জন্য কৃতজ্ঞ, তবে সেনাবাহিনীতে নেতৃত্ব পরিবর্তনের সময় এসে গেছে।’বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র অনুসারে, সেনাবাহিনীর আরও দুজন কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে: জেনারেল ডেভিড হোডনে, যিনি সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের নেতৃত্ব দিতেন, এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিন, যিনি সেনাবাহিনীর চ্যাপলেইন কোরের প্রধান ছিলেন। র‌্যান্ডি জর্জ কয়েক দশক ধরে দায়িত্ব পালনের পর, ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত বাইডেন প্রশাসনের অধীনে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের জ্যেষ্ঠ সামরিক সহকারী হিসেবে কাজ করেছেন। পেশাদার পদাতিক কর্মকর্তা এবং ওয়েস্ট পয়েন্টের স্নাতক জর্জ সর্বপ্রথম উপসাগরীয় যুদ্ধে এবং সাম্প্রতিককালে ইরাক ও আফগানিস্তানের সংঘাতে অংশগ্রহণ করেন।সেনাবাহিনীর চিফ অব স্টাফ সাধারণত চার বছরের জন্য দায়িত্ব পালন করেন। জর্জকে প্রেসিডেন্ট জো বাইডেন এই পদের জন্য মনোনীত করেন এবং ২০২৩ সালে সিনেট তা অনুমোদন করে। অর্থাৎ, তার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকার কথা ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক
জামায়াতের কেউ যুদ্ধাপরাধ করেনি: অধ্যাপক ফাহমিদুল হক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর কেউ যুদ্ধাপরাধ করেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর এক্সপেরিমেন্টাল হিউম্যানিটিজ বার্ড কলেজের ভিজিটিং অধ্যাপক Read more

খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন শোক পালন করবে বিএনপি

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক পালন করবে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার সকাল Read more

পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহর পদত্যাগ
পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহর পদত্যাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ পদত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে তিনি Read more

মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন
মুন্সিগঞ্জ পৌর শিশুপার্ক ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রতন

মুন্সিগঞ্জ সদরে পৌর শিশুপার্ক নির্মাণ ও খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে এ কর্মসূচির Read more

দুপুরে যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিয়েও সন্ধ্যায় ফের ইসরায়েলের হামলা
দুপুরে যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিয়েও সন্ধ্যায় ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। সর্বশেষ এই হামলায় দুইজন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার Read more

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন