পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ পদত্যাগ করেছেন। বুধবার (১৬ জুলাই) দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আমি বাংলা বিভাগের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। বিভাগের স্বার্থে আমি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। যাঁরা আমাকে এ সময় সহযোগিতা করেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।’ এ বিষয়ে কারণ জানতে চাইলে অধ্যাপক আরিফ ওবায়দুল্লাহ জানান, রুম বরাদ্দসংক্রান্ত বিষয়ে প্রশাসনের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলা বিভাগসহ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রতি অবহেলা এবং চেয়ারম্যান হিসেবে তাঁর মতামতকে গুরুত্ব না দেওয়াই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘গতকাল রাতে হঠাৎ করে উপাচার্য স্যার রুম বরাদ্দ বিষয়ে মিটিং ডাকেন। এর আগে আমাদের চিঠির মাধ্যমে ডিনদের দিয়ে রুমের চাহিদা চাওয়া হয়েছিল। তখন আমরা আমাদের চাহিদা জানাই শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একাডেমিক ভবন-১ এর জন্য। আজকের মিটিংয়ে রুম বরাদ্দ হয়, তবে আমাদের চাওয়া অনুযায়ী ইউ-শেপ ভবন দেওয়া হয়নি। আমরা বাংলা বিভাগসহ মানবিক অনুষদের প্রায় প্রতিটি বিভাগ দীর্ঘদিন ধরেই টিনশেড মহুয়া ভবনের অস্থায়ী শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছি। আমরা বরাবরই এক ধরনের বঞ্চনার বা অবহেলার শিকার হয়ে আসছি। এবার আমাদের শিক্ষার্থীরা আশাবাদী ছিল, আমরা ‘ইউ-শেপ’ (একাডেমিক ভবন-১) বিল্ডিংয়ে রুম বরাদ্দ পাব। কিন্তু আমাদের তা দেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি ইঞ্জিনিয়ারিং ভবন থাকার পরও আরও নতুন ভবন ইঞ্জিনিয়ারিংদের দেওয়া হচ্ছে। অথচ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য কোনো ভবনই নেই। মিটিংয়ে আমি বিষয়টি উপস্থাপন করি, আরও প্রস্তাব রাখি—সেটা যদি না পারেন, তাহলে বিজ্ঞান ভবনের পঞ্চম তলায় যেহেতু আমাদের অফিস আছে, ওখানে একাডেমিক-১ এ না দিতে পারলে পুরো ৫ম তলায় আমাদের দিতে। কিন্তু তারা বলে, ‘না, এখন যা হয়ে গেছে, আর পরিবর্তন হবে না।’ আমি তারপরেও তাঁদেরকে এটা নিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি, কিন্তু তারা বলছে, ‘যা বলা হয়েছে, সেটাই চিঠি আকারে যাবে এবং এর বিরুদ্ধে কিছু করতে চাইলেই একশন নেওয়া হবে।’ তখনই আমি মিটিং থেকে বের হয়ে চলে এসেছি। উপাচার্য স্যার বলেন, প্রয়োজনে বাংলা বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে তিনি বসবেন। এর মানে হচ্ছে, আমার চেয়ারম্যান হিসেবে কথার কোনো গুরুত্ব নেই।’ এই ঘটনায় শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপক আরিফ ওবায়দুল্লাহ। তিনি বলেন, ‘প্রশাসনের দ্বারা শিক্ষকদের যে একটা মর্যাদা থাকা দরকার মিটিংয়ে, সেই জায়গাটা প্রশাসনের কেউই রক্ষা করেনি। এর আগের মিটিংয়েও তারা শিক্ষক ও চেয়ারম্যানদের সঙ্গে নানা দুর্ব্যবহার করেছে—প্রশাসনিক পদে যারা আছে। একটা মিটিংয়ে ডেকে নিয়ে কথা তো বলতে দিতে হবে—ভালো বা মন্দ, পজিটিভ বা নেগেটিভ। কথা বলার সুযোগই যদি না থাকে, তাহলে সেখানে থেকে তো কোনো লাভ নেই। এবং উনি বলেছেন, আমি বিভাগের চেয়ারম্যান—ঠিক আছে, তবুও তিনি আমার বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বসবেন। মানে, যেখানে আমি একটা বিভাগের প্রতিনিধিত্ব করছি, সেটা তিনি মানতে রাজি নন। ফলে চেয়ারম্যান হিসেবে এই পদে থাকা আর কোনো যৌক্তিকতা দেখছি না।’ এ বিষয়ে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী বলেন, ‘উনার পদত্যাগের বিষয়ে আমি লিখিত কিছু পাইনি। উনার সঙ্গে আমার দেখা হয়েছে, উনি আমাকে বললেন, ‘স্যার, আমি পদত্যাগ করেছি।’ এতটুকুই আমি জানি। এখন উনি কেন, কী কারণে পদত্যাগ করেছেন, সেটা বলতে পারব না। লিখিত পেলে হয়তো বিস্তারিত জানা যাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফেব্রুয়ারিতে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
ফেব্রুয়ারিতে নির্বাচন, বয়কটকারীরা মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই। যারা বাহানা করে Read more

ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা
ব্যাংকের সুদের হার কমানো এখনই সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

ব্যাংকের সুদের হার (ইন্টারেস্ট রেট) এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বলেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই Read more

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফিরোজ (৩২) হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী তারজিনা Read more

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, থাকতে পারে ভোটের দিনক্ষণ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার (২৫ জুলাই) জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত Read more

দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা। সোমবার (২৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন