নাটোরের সিংড়া উপজেলায় ভিজিডি কর্মসূচির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। বিষয়টি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হতদরিদ্র উপকারভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, ৫ মার্চ উপজেলা খাদ্য গুদাম থেকে সুকাশ ইউনিয়ন পরিষদের ২৪৭ জন দুস্থ নারীর জন্য বরাদ্দ করা মার্চ মাসের ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চাল উত্তোলন করেন চেয়ারম্যান সোহরাব। উপকারভোগীদের মাঝে চাল বিতরণ না করে তিনি সেই চাল কালোবাজারে বিক্রি করে দেন। পরে গত ১১ মার্চ চাল বিতরণ দেখিয়ে ভুয়া প্রত্যয়নপত্র ও মাস্টাররোল তৈরি করেন সোহরাব। এরপর উপজেলা নারীবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেন তিনি।অভিযোগ রয়েছে, সুকাশ ইউনিয়নের ২৪৭ উপকারভোগী নারীর বিনামূল্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা রয়েছে। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও ব্যাংক অ্যাকাউন্ট খোলার নামে উপকারভোগীদের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা এবং প্রতি মাসের সঞ্চয় জনপ্রতি ২২০ টাকা জমা নিয়ে পকেটে তুলেছেন ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।বৃহস্পতিবার (০২ এপ্রিল) সরেজমিনে গিয়ে সুকাশ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে উপকারভোগী, ঝরনা খাতুন, আয়শা বেগম, তাজমা খাতুন ববিতা বেগম, রাবেয়া বেওয়া, আনোয়ারা বেগম, রাশেদা খাতুনসহ অন্তত ২০ জনের সাথে কথা বলে জানা গেছে, তারা মার্চ মাসের ভিডব্লিউবি কর্মসূচির চাল পাননি। বিনামূল্যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা থাকলেও তাদের থেকে টাকা নিয়েও কাগজপত্র দেননি চেয়ারম্যান।এদিন অভিযোগের সত্যতা যাচাইয়ে সুকাশ ইউনিয়ন পরিষদে যান উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুমি আকতার। এ সময় অর্ধশত উপকারভোগী নারীর কার্ডে মার্চ মাসে ৩ ও ১১ তারিখে দুইবার চাল বিতরণ করা হয়েছে উল্লেখ করে ভুয়া টিপসই ও স্বাক্ষর করে নাটক সাজান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় উপস্থিত কার্ডধারীরা চাল পাননি স্বীকার করেন। উপকারভোগী নারীরা বলেন, বুধবার রাতে ইউপি চেয়ারম্যান তাদের কার্ড নিয়ে স্বাক্ষর করেছেন এবং সবাইকে মিথ্যা কথা বলার জন্য এখানে ডেকে এনেছেন।সুকাশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম ও হিসাব সহকারী পরিতোষ কুমার বলেন, মার্চ মাসের বরাদ্দ করা চাল বিতরণ হয়নি। উপকারভোগীদের কারও ব্যাংক অ্যাকাউন্টও এখন পর্যন্ত খোলা হয়নি।অভিযুক্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, অসুস্থ থাকায় চাউল বিতরণ করা হয়নি পরে বিতরণ করবো, অভিযোগের বিষয়গুলো প্রকাশ না করতে বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দেন ওই চেয়ারম্যানের লোকজন।সিংড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোয়ারুল হাসান বলেন, চেয়ারম্যান সোহরাব হোসেন ৫ মার্চ ভিজিডির ৭ দশমিক ৪১০ মেট্রিক টন চালের ডিও নিয়ে গোডাউন থেকে চাল উত্তোলন করে নিয়ে গেছেন।এবিষয়ে সিংড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুমি আকতার বলেন, মার্চ মাসের চাল বিতরণ করা হয়নি এমন অভিযোগের তথ্য করে সত্যতা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।এঘটনায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, চাল বিতরণ হয়নি সত্যতা পেয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর লাশ
জামালপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর লাশ

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশে ধানক্ষেত থেকে ইয়ার আলী (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস
পাকিস্তান-সৌদির প্রতিরক্ষা চুক্তি মোদির কূটনৈতিক ব্যর্থতা: কংগ্রেস

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, এ দুই দেশের Read more

চট্টগ্রামে ৬ তলা ভবন বিক্রি, কোটি টাকার রাজস্ব লুটের নেপথ্যে সাব-রেজিস্ট্রার মামুনুল
চট্টগ্রামে ৬ তলা ভবন বিক্রি, কোটি টাকার রাজস্ব লুটের নেপথ্যে সাব-রেজিস্ট্রার মামুনুল

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকায় একটি ছয়তলা ভবন তথ্য গোপন করে রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারের প্রায় Read more

যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস
যে কমিশন প্রতীক দেয়ার ক্ষমতা রাখে না, জনগণ কীভাবে আস্থা রাখবে: সারজিস

একটি দলকে একটি মার্কা দেয়ার ক্ষমতা দেখাতে পারে না, সেই নির্বাচন কমিশনের কাছে একটি দেশের জনগণ কীভাবে আস্থা রাখবে, প্রশ্ন Read more

কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি
কোহলি-রোহিতের অবসরের পর গিলের টানা দ্বিতীয় সেঞ্চুরি

ভারতের দুই কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। এতে নতুন অধ্যায় শুরু হয়েছে ভারতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন