বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিকস এন্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিসিবির সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ বিসিবি নির্বাচনে এনএসসি মনোনীত পরিচালক হয়েছিলেন ইয়াসির।সকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বরাবর একটি মেইল পাঠিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইয়াসির। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।এর আগে বিসিবির বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেছেন আরও ২ পরিচালক- ইশতিয়াক সাদেক এবং আমজাদ হোসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি বিসিবি।এদিকে, দায়িত্ব গ্রহণের পর থেকেই চরম বিরোধিতার মধ্য দিয়ে যাচ্ছ বিসিবির বর্তমান কমিটি। অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের পরপরই বিসিবিকে বয়কট করেছিলেন অনেক ক্লাব কাউন্সিলররা। প্রথম বিভাগ লিগেও অংশ নেয়নি ৮টি দল। একই কারণে এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। তার ওপর আবার বিদ্রোহী কাউন্সিলরদের দেওয়া চিঠির ভিত্তিতে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম নিয়ে তদন্ত করছে এনএসসি। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি৷ এবার একের পর এক পরিচালকের পদত্যাগ সেই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক করবে সরকার
জুয়ার বিজ্ঞাপন প্রচার করলেই সাইট ব্লক করবে সরকার

কোনো ওয়েবসাইট থেকে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার করা হলে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।রবিবার Read more

শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে Read more

গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার
গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ তরুণ গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম রনি নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর পৌনে পাঁচটার দিকে দৌলতদিয়া Read more

ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর
ফের ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলের প্রধান বিমানবন্দর

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তেলআবিবসহ বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ সংস্থাগুলো। সেই সঙ্গে ইসরাইলের গুরুত্বপূর্ণ Read more

বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি
বেপরোয়া ট্রাম্পের লাগাম টানতে মার্কিন সিনেটে হচ্ছে ভোটাভুটি

কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যেকোনও ধরনের সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে প্রস্তাব উঠছে। বৃহস্পতিবার (০৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন