রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার গড়ের মাথা নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা ফাতেমা বেগম (৬০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।নিহত আনিসুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলার বামনডাঙ্গা উপজেলার রামভদ্র গ্রামে বলে জানা গেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা আরোহী ফাতেমা বেগম মোটরসাইকেলযোগে রংপুর থেকে আসছিলেন। তারা মহাসড়কের গড়ের মাথা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকাগামী দ্রুতগতির নাবিল পরিবহন এর একটি বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। বাসের চাকায় আনিসুর রহমানের মাথা পিষ্ট হয়ে গেলে রক্তক্ষরণজনিত কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত ফাতেমা বেগমকে উদ্ধার করে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে নিহত আনিসুর রহমান ও আহত ফাতেমা বেগমের মধ্যে পারিবারিক সম্পর্ক ঠিক কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারকে পাঠানো হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মশার কয়েলের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন
মশার কয়েলের আগুনে পুড়লো কৃষকের স্বপ্ন

টাঙ্গাইলের সখীপুরে মশার কয়েল থেকে লাগা আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও দুটি গরু। গতকাল Read more

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ
বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ

পরিবার গঠনের ওপর উৎসাহ দিতে প্রতিষ্ঠানের কর্মীদের ৫০ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে Read more

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল। Read more

ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ
ভৈরবে ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন হাজারো নারী-পুরুষ

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গলিপথ আর টিনশেড ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজে ওঠে সুঁই-সুতোয় টানাটানির শব্দ। ছেঁড়াফাটা বস্তায় Read more

মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম
মাথায় ফুটবল নিয়ে সাইকেল চালিয়ে গিনেস রেকর্ড গড়লেন মাগুরার হালিম

প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ফুটবল কসরতের শিল্পী আব্দুল হালিম আবারও গড়লেন গিনেস বিশ্বরেকর্ড। মাথার ওপরে ফুটবল ব্যালান্স করে টানা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন