কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের গলিপথ আর টিনশেড ঘরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেজে ওঠে সুঁই-সুতোয় টানাটানির শব্দ। ছেঁড়াফাটা বস্তায় নতুন প্রাণ সঞ্চার করছেন কয়েক হাজার নারী-পুরুষ।তাদের জীবন চলে এই বস্তা সেলাইয়ের আয়েই। সন্তানের পড়াশোনা, সংসারের খরচ—সবকিছুর ভরসা এই কাজ। প্রায় তিন হাজার মানুষের এমন ব্যস্ততায় বদলে যাচ্ছে ভৈরবের চেহারা।দেশের বিভিন্ন মেইল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসা ছেঁড়া বস্তা জমা হয় পৌরসভার কালিপুর, চন্ডিবের, পলতাকান্দা, বাগানবাড়ি ও মালগুদাম এলাকায়। ব্যবসায়ীরা গুদাম ভরে রাখেন হাজার হাজার বস্তা। আর শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা বসে সুঁই-সুতোয় গেঁথে সেগুলোর নতুন আকার দেন।শ্রমিকরা বলেন, ‘প্রতিটি বস্তা সেলাই করতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট। মজুরি তিন থেকে চার টাকা। দিনে একজন শ্রমিক আয় করেন পাঁচ থেকে ছয়শ টাকা পর্যন্ত।’ ভৈরবের প্রায় এক হাজার ব্যবসায়ী এই কাজের সাথে জড়িত। তাদের হাতে কর্মসংস্থান পেয়েছেন দুই থেকে তিন হাজার শ্রমিক। বস্তা মেরামতের পর বান্ডেল হয়ে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে।ব্যবসায়ীরা বলেন, ‘কিন্তু সময়ের সঙ্গে পাল্টাচ্ছে বাজার। প্লাস্টিকের বস্তার ব্যবহার বাড়ায় পাটের চাহিদা কমতে শুরু করেছে। অসংখ্য মানুষের জীবিকা রক্ষায় তাই ব্যবসায়ীদের দাবি—সহজ শর্তে সরকারি ঋণের মাধ্যমে শিল্পটিকে টিকিয়ে রাখা হোক।’হাজারো হাতের পরিশ্রমে টিকে আছে ভৈরবের এই বস্তা শিল্প। কিন্তু বাজারের পরিবর্তন ও চ্যালেঞ্জের সামনে, এই শিল্পের ভবিষ্যৎ এখন নির্ভর করছে সরকারের পৃষ্ঠপোষকতার ওপর।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি
দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৭৩টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফেরেন তারা। অন্যদিকে Read more

বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’
বোনের পুকুরসহ জমি দখল, প্রতিবাদ করলেই ‘ঠুকে দেন মামলা’

ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষসহ নিজের সৎ বোনের পুকুরসহ জায়গা জমি দখলের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ড্রাইভার মো. Read more

পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে মাঠে হেফাজত

নারী বিষয়ক সংস্কার কমিশন তার প্রতিবেদন দেয়ার পরপরই এর বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেয় ইসলামপন্থী দলগুলো। তৎপর হয় হেফাজতে Read more

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে এএসআই’র মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এর মৃত্যু হয়েছে। বুধবার (০২ Read more

আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন