ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও সিলেটে এখনো স্বাভাবিক হয়নি পেট্রোল পাম্পগুলোর কার্যক্রম। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল পর্যন্ত নগরীর কোথাও তেল বা গ্যাস বিক্রি হতে দেখা যায়নি, এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।সরেজমিনে সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, সবগুলোতেই জ্বালানি বিক্রি বন্ধ রয়েছে। তেল ও গ্যাস না পেয়ে অনেক চালককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে।ভুক্তভোগী এক মোটরসাইকেল চালক মাহমুদ হোসেন বলেন, সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরলাম, কোথাও তেল পেলাম না। ধর্মঘট স্থগিত হয়েছে শুনেছিলাম, কিন্তু বাস্তবে তো কিছুই চালু হয়নি। জরুরি কাজে বের হয়েও বিপাকে পড়েছি।আরেক সিএনজি চালক রানা মিয়া বলেন, গ্যাস না পেলে গাড়ি চালাব কীভাবে? সকাল থেকে বসে আছি। ইনকাম বন্ধ হয়ে গেছে। আগে যদি জানতাম, তাহলে বিকল্প ব্যবস্থা নিতে পারতাম।এর আগে বুধবার রাতে হঠাৎ করে ভ্রাম্যমাণ আদালতের জরিমানাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশন মালিকরা। তবে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।এদিকে ধর্মঘট স্থগিত হলেও কেন পাম্প চালু হয়নি এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আজ দুপুরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মালিক সমিতির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পাম্পগুলোর কার্যক্রম স্বাভাবিক হবে কি না।অন্যদিকে ফিলিং স্টেশন মালিকদের অভিযোগ, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, বিভিন্ন সংস্থার ঘন ঘন তদারকি, পুলিশ মোতায়েন এবং একাধিক পাম্পে জরিমানা আদায় করা হয়েছে, যা তারা হয়রানি হিসেবে দেখছেন।এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনানেরে মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি
মাসিক ২ লাখ টাকা খরচে কুকুর ছানাকে স্কুলে ভর্তি

প্রিয় পোষা কুকুরকে পর্যাপ্ত সময় দিতে না পারায় এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ চীনের সাংহাইয়ে এক তরুণী। তার এই উদ্যোগ Read more

নির্বাচনে যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি
নির্বাচনে যশোর রিজিয়নে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে মোট ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। Read more

বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামের এক দলিল লেখক ও বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার (০১ Read more

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার
বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ Read more

ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু
ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার Read more

শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন