জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বুধবার (৯ জুলাই) অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন, জন আকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষ্যে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল অপারেটরা আগামী ১৮ জুলাই গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেবে। এ ছাড়া অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি এসএমএসের মাধ্যমে আগেই অবহিত করবে।এসএমএসটি সম্পর্কে বিটিআরসি জানায়, কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।বিটিআরসি অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে অনুরোধ করেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নটর ডেমের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু
নটর ডেমের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু

রাজধানীর নটর ডেম কলেজের ২ শিক্ষার্থীর ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে মেধাবী ২ শিক্ষার্থীর এমন মৃত্যুতে কলেজটির সাবেক-বর্তমান শিক্ষার্থীদের Read more

চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
চাঁদপুরে লেক থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁদপুর শহরের রেলওয়ের লেক থেকে আল-আমিন (১৭) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার (১২ জুলাই) রাত Read more

চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা
চাচীকে হত্যার ভয় দেখিয়ে অনৈতিক কাজ করতে গিয়ে ধরা ভাতিজা

যশোরের শার্শা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে (চাচী সম্পর্কে) হত্যার হুমকি দিয়ে দীর্ঘ দেড় বছর ধরে অনৈতিক কাজ করে আসছে সামাজুল ইসলাম Read more

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী Read more

সিংড়ায় বিদ্যালয়ে অনিয়মে ফুঁসে উঠল গ্রামবাসী, অপসারণ দাবি প্রধান শিক্ষকের
সিংড়ায় বিদ্যালয়ে অনিয়মে ফুঁসে উঠল গ্রামবাসী, অপসারণ দাবি প্রধান শিক্ষকের

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।সোমবার (১৩ অক্টোবর) Read more

দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ
দেশে এলো সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের লাশ

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে সৌদি আরবের আলখারাজ এলাকায় নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের লাশ ঢাকায় এসেছে।নিহত মোশাররফ হোসেন সখীপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন