মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক নাটকীয় মোড় নিতে যাচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ইরানের দখলমুক্ত করতে এবার সরাসরি সামরিক শক্তি প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ পদক্ষেপ কার্যকর হলে আরব আমিরাত হবে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়া প্রথম পারস্য উপসাগরীয় দেশ।‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালিকে বলপ্রয়োগের মাধ্যমে উন্মুক্ত করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব পাসের জন্য জোর তদবির চালাচ্ছে আবুধাবি। বৃহস্পতিবার (২ মার্চ) এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে, যা স্পন্সর করছে বাহরাইন।আমিরাতের সামরিক পরিকল্পনা ও দ্বীপ দখল:সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটি হরমুজ প্রণালিতে ইরানের মাইন অপসারণ এবং অন্যান্য সামরিক সহায়তায় সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে। এছাড়া হরমুজ প্রণালিতে অবস্থিত ‘আবু মুসা’ দ্বীপটি দখলের জন্য তারা যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে। বর্তমানে দ্বীপটি ইরানের নিয়ন্ত্রণে থাকলেও আরব আমিরাত দীর্ঘকাল ধরে এটি দাবি করে আসছে।আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।’ইরানিদের প্রবেশাধিকারে কঠোর বিধিনিষেধ:যুদ্ধের উত্তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইরানিদের জন্য সীমান্তও বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। বুধবার (১ মার্চ) এমিরেটস, ইতিহাদ এবং ফ্লাইদুবাই এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, গোল্ডেন ভিসাধারী ছাড়া সাধারণ কোনো ইরানি নাগরিক এখন থেকে আর আমিরাতে প্রবেশ বা ট্রানজিট নিতে পারবেন না। এছাড়া দুবাইয়ে অবস্থিত ইরানের ঐতিহ্যবাহী ‘ইরানীয় হাসপাতাল’ ও ‘ইরানীয় ক্লাব’ বন্ধ করে দেওয়া হয়েছে।সৌদি আরব ও ইসরাইলের সংকেত:এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তেহরানকে মোকাবিলায় তিনি এ অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে ‘নতুন জোট’ গঠন করছেন। তিনি মন্ত্রীদের জানিয়েছেন, অনেক আরব দেশ এখন ইসরাইলের পাশে থেকে যুদ্ধ করার কথা ভাবছে।অন্যদিকে, সৌদি আরবও যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত দিয়েছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গত ১৯ মার্চ ইরানকে সতর্ক করে বলেছেন, সৌদি আরবের সামরিক সক্ষমতা অনেক শক্তিশালী এবং তারা তা প্রয়োগ করতে দ্বিধা করবে না। ২০২৩ সালে ইরানের সঙ্গে পুনঃপ্রতিষ্ঠিত কূটনৈতিক সম্পর্কের যেটুকু আস্থা ছিল, তা সম্পূর্ণভাবে ভেঙে গেছে বলে তিনি মন্তব্য করেন।বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে। ইরান এ পথে অবরোধ সৃষ্টি করায় বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো খাদ্য আমদানির ক্ষেত্রেও সংকটে পড়েছে। দীর্ঘ সময় ধরে দুবাই ইরানের অর্থায়নের অন্যতম কেন্দ্র থাকলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই বাণিজ্যিক সম্পর্কের আমূল পরিবর্তন ঘটেছে। বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। সূত্র: এনডিটিভি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি
ঢাকার যে ৯ এলাকায় আজ বায়ুদূষণ সবচেয়ে বেশি

শুষ্ক আবহাওয়ায় আবারও বাড়ছে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা। বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের তালিকায় শীর্ষ ১৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এরমধ্যে Read more

৩ নভেম্বর: নামাজের সময়সূচি
৩ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে নানান রোগের সমাধান
খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে নানান রোগের সমাধান

লবঙ্গ আমাদের রান্নাঘরের পরিচিত একটি মশলা। এটা খাবারে স্বাদ ও ঝাঁজ এনে দেয়। তবে রান্নার বাইরেও লবঙ্গের রয়েছে অসাধারণ ভেষজ Read more

কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে বালিয়াড়ি দখল বন্ধ, কোনো স্থাপনা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কক্সবাজার সৈকত দখল করে গড়ে ওঠা বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না। ইতোমধ্যে ভাসমান দোকানসহ বিভিন্ন স্থাপনা Read more

ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ
ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ

২০১৪ সালের ৮ জুলাই। এ দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা? কোনোভাবে ক্যালেন্ডার থেকে একটা দিন বাদ দেওয়া গেলে, Read more

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত খেলে যাবেন শোয়েব মালিক
হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত খেলে যাবেন শোয়েব মালিক

বয়স ৪৩ পেরিয়ে গেছে অনেক আগেই। মাথায় চুল, গালে দাড়িতেও বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের শরীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন