ময়মনসিংহের ত্রিশালে পারিবারিক কলহের জেরে লাবিব নামে ৩ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রাম ভাটিপাড়া এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত লাবিব স্থানীয় বাসিন্দা সোহাগ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত লাবিবের বাবা সোহাগ মিয়া পেশায় একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ একাধিক বিয়ে করেছেন এবং লামিয়া আক্তার ছিলেন তার তৃতীয় স্ত্রী। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে লামিয়া তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।নিহতের নানা মো. মোজাম্মেল হক (ওজা মিয়া) জানান, আজ বুধবার বিকেল ৩টার দিকে সোহাগ তার ছেলে লাবিবকে নিজের বাড়িতে নেওয়ার কথা বলে নানার বাড়ি থেকে নিয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি ফিরে না আসায় পরিবারের পক্ষ থেকে খোঁজখবর শুরু হয়। সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে নানার বাড়ি থেকে প্রায় ৮০০ গজ দূরে ইলিয়াস নামে এক ব্যক্তির বাড়ির পাশে শিশু লাবিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক প্রতিহিংসার শিকার হয়েই শিশুটিকে প্রাণ দিতে হয়েছে।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন জানান, আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। ঘটনার পর থেকে শিশুটির পিতা সোহাগ পলাতক রয়েছে। এই হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এই মর্মান্তিক ঘটনায় পুরো রায়েরগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক পিতার দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবির পর জানাল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্পের দাবির পর জানাল ইরান

ইরানের সঙ্গে গত দুইদিন সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার Read more

পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত
পদ্মা সেতুর সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, পণ্য রপ্তানির নতুন দিগন্ত

পদ্মা সেতুর সুফলের প্রভাব পড়েছে মোংলা বন্দরে। একসময় মোংলা বন্দরের মাধ্যমে ঢাকার গার্মেন্টস পণ্য রপ্তানি না হলেও সেই চিত্র এখন Read more

বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল
বাগেরহাটে যুবদলের দোয়া মাহফিল

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের Read more

শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ৬ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ Read more

‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের
‘লর্ড শান্ত’ আর ট্রলের শিকার হবেন না, আশা হাবিবুল বাশারের

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের প্রিয়পাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হাসান শান্ত। পারফরম্যান্স যেমনই হোক সমালোচনা তার পিঁছু Read more

গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থীসহ নিহত আরও ৬১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত দুজন ত্রাণপ্রার্থীও রয়েছেন।এর মধ্যেই ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন