‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে শহরের জেলাপরিষদের অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা যুবদল।‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী ব্যরিস্টার শেখ মোহম্মদ  জাকির হোসেন।‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহতায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’‎বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সিপিএ রফিকুল ইসলাম জগলু, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবুল হাসান, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।‎দোয়া মাহফিলে কুরআন খতম শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা যুবদলের দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহ মানব কারাতে যশোরের মোহন
লৌহ মানব কারাতে যশোরের মোহন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন Read more

বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে Read more

শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ
শরীয়তপুরে এনসিপি নেতার অফিসে হাত বোমা নিক্ষেপ

শরীয়তপুর এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার অফিসে হাত বোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর ) রাত Read more

ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের Read more

শার্শায় বজ্রপাতে বেনাপোল বন্দর শ্রমিকের মৃত্যু
শার্শায় বজ্রপাতে বেনাপোল বন্দর শ্রমিকের মৃত্যু

যশোরের শার্শা উপজেলার উলাশীর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে বন্দরের এক শ্রমিক মারা গেছে।রবিবার (১৫ জুন) ১২টার Read more

প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল
প্রথমবারের মতো বিসিএলে খেলবে বিদেশি দল

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বিদেশি ক্রিকেটাদের খেলার বিষয়টি স্বাভাবিক। তবে ঘরোয়া লিগে পুরো একটি বিদেশি দল খেলবে। এমন নজির নেই! সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন