মাদারীপুরের ডাসারে স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে অনশন করছেন বিশ্বজিৎ পাত্র (২৮) নামের এক যুবক।বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম গ্রামে তাকে অনশন করতে দেখা যায়।বিশ্বজিৎ পাত্র জানান, নবগ্রাম ইউনিয়নের নবগ্রামের মনতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর (২৩) সঙ্গে প্রায় ১০ বছর ধরে তার প্রেমের সম্পর্ক হয়। পরে তারা প্রায় চার বছর আগে আদালতে বিয়ে করেন। এখন ওই নারী বিয়ে ও তাদের সম্পর্কের বিষয়টি অস্বীকার করছেন। এজন্য স্বামীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন।ভুক্তভোগী যুবক আরও জানান, নার্সিং পড়ালেখার জন্য অনুশীলা বাড়ৈর পেছনে ১৫-২০ লাখ টাকা খরচ করেছেন। ঢাকায় একসঙ্গে দীর্ঘসময় বাসা ভাড়া করে বসবাস করছেন। তার পরিবার ও গ্রামের কমবেশি সবাই জানেন। সম্প্রতি লেখাপড়া শেষ করে তার স্ত্রী একটি বেসরকারি হাসপাতালে নার্সিংয়ে চাকরি নিয়েছেন। এরপর থেকে তার স্ত্রী এমন আচরণ করছেন।তিনি বলেন, ‌‘১২ দিন ধরে সে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি নিরুপায় হয়ে তার বাড়িতে আমাদের বিয়ের সম্পর্কের স্বকৃীতি পেতে অনশনে বসেছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এখানেই অনশন চালিয়ে যাবো।’এ বিষয়ে অনুশীলা বাড়ৈ বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। জোর করে কোর্ট ম্যারিজে সই করিয়েছে। আমি এক সপ্তাহ আগে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি সংসার করবো না।’এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১
পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন Read more

নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
নায়ক ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১৫ মে)। ২০২৩ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ Read more

আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান
আপনাদের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।বৃহস্পতিবার Read more

গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা
গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত, কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় Read more

বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি
বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি

ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন