বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত, কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে।  সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে টরকী বাসস্ট্যান্ড বন্দর রোডে তফসিল অফিস মসজিদসংলগ্ন একটি কামারের দোকান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। ওই সব চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।  কামার শিল্পের কারিগর ও দোকান মালিক রূপক কর্মকার জানান, কাজ শেষে রাতে ভালোভাবে দোকান বন্ধ করে যাই। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় দোকান খুলতে গিয়ে দেখি দোকানের মালামাল এলোমেলো। ক্যাশ ভাঙা দোকানের ভিতর কাঠের একটি বাক্সে তৈরি করার অর্ডারী মালামাল তালা মেরে রেখেছিলাম। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন হাটবাজারের জন্য দা, বটি, কাস্তে, খোন্তা, কুড়াল, সাবলসহ কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র বানানো হয়েছিল। কিন্তু চোরচক্র দোকানের পিছনের টিন ভেঙে প্রায় ৪০ হাজার টাকার মাল নিয়ে গেছে।  তিনি আরও জানান, এর আগে গত মঙ্গলবার তার দোকান থেকে প্রায় ১০০ ফিট দূরে ছোট ভাই মনোজ কর্মকারের বাসায় দিনের বেলায় চুরি হয়েছে। চোরচক্র চার্জে থাকা একটি মোবাইল ফোন, তার পাঁচ বছরের মেয়ের হাতের আংটি এবং ঘরে থাকা নগদ ৪-৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাজারে যাওয়ায় বাসায় কেউ ছিল না।  গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি এইমাত্র আপনার মাধ্যমে জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর বিস্তারিত জানা যাবে।’  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক
স্ত্রীকে হত্যা পর পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে স্বামী আটক

কক্সবাজারের পেকুয়ায় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। সৌদি আরব থেকে তিন Read more

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান
যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তারা বলেছে, বিমানটি ইরানের মধ্যাঞ্চলের উড়ার সময় টার্গেট করা Read more

পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ
পাগলিটাও মা হয়েছে, বাবা হয়নি কেউ

সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারী কন্যাসন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ মে) সকালে থানা সংলগ্ন রাস্তায় সন্তান প্রসব করলে পুলিশ Read more

ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত
ট্রাম্পের অতিরিক্ত শুল্কের হুমকি অন্যায্য ও অযৌক্তিক: ভারত

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর আরও শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—তাকে ‘অন্যায্য’, ‘অযৌক্তিক’ Read more

যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
যমুনা অভিমুখে শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) সকাল Read more

মোহাম্মদপুরে ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!
মোহাম্মদপুরে  ‘কব্জি কাটা’ গ্রুপের সদস্যকে ছাড়াতে থানায় ছাত্রদল নেতা!

রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘কব্জি কাটা গ্রুপ’-এর প্রধান আনোয়ারের ভাই দেলোয়ারকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন