৫ ঘণ্টা পর পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পাবনার ভাঙ্গুড়া স্টেশনে লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় ভাঙ্গুড়া স্টেশনে দুই পাশে ৬টি ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়।পাকশী রেলওয়ে পরিবহন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর ভাঙ্গুড়া স্টেশনের পার্শ্ববর্তী স্টেশনে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, ঈশ্বরদী-ঢাকা লোকাল-৯৯, পঞ্চগড় এক্সপ্রেসসহ ৬টি ট্রেন আটকা পড়ে। সোমবার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া এসব ট্রেন চলাচল শুরু হয়।এর আগে, সোমবার ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা
আলোচনায় সন্তুষ্ট না শিক্ষার্থীরা, আন্দোলন কঠোর করার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।শিক্ষা মন্ত্রণালয়ের Read more

বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’
বিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের ম্যাচ রেফারিংয়ে আনতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই পরিকল্পনার অংশ হিসেবে আগামী শনিবার Read more

রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন
রাশিয়ার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎবিহীন

রুশ বাহিনীর হামলায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভের বিস্তীর্ণ এলাকা। গতকাল সোমবার এ হামলা ঘটেছে বলে এক প্রতিবেদনে Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।শনিবার (০৭ জুন) আলজাজিরার এক Read more

প্রবাস থেকে আসা বাবার লাশ দাফন শেষে পরীক্ষার হলে ছেলে
প্রবাস থেকে আসা বাবার লাশ দাফন শেষে পরীক্ষার হলে ছেলে

মালদ্বীপ থেকে জসিম উদ্দিনের (৪৫) লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে আসে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে। রাতভর লাশের পাশে বসে ছিল ছেলে Read more

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন