দেশে প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সরাসরি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন তিনি।তারেক রহমান বলেন, ‘যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের জন্য কাজ করাও আমার দায়িত্ব। ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।’তিনি বলেন, ‘ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কারণে মূল্যস্ফীতির শঙ্কা নেই। এতে উল্টো প্রান্তিকের অর্থনীতি সচল হবে। আগামী ৩ মাসে আরও ৩০ হাজার ও ৪ বছরে আরও ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।’সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়, আজকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে।এর আগে প্রধানমন্ত্রীর জন্য সংসদে একটি নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। বুধবার সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা
চাচার বাসায় বেড়াতে এসে নিখোঁজ ১৩ বছরের প্রণয়, উৎকণ্ঠায় স্বজনরা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চাচার বাসায় বেড়াতে এসে প্রণয় চন্দ্র দাস (১৩) নামের এক কিশোর ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব Read more

৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ
৬ দফা দাবি না মানায় বাকৃবিতে রেললাইন অবরোধ

স্নাতক কৃষিবিদদের পেশাগত অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনের দাবিতে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৩ Read more

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯
নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ১৯

নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় জেলা পুলিশের অভিযানে ১৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন Read more

কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!
কুড়িগ্রামে অলৌকিক আগুনে পুড়ছে ঘর-বাড়ি!

টানা ৬ মাস ধরে একটি গ্রামে বিভিন্ন বাড়ি-ঘরসহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন ধরছে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।কুড়িগ্রামের রৌমারী Read more

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আসিফ আলি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের মারকুটে ব্যাটার আসিফ আলি। তবে ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন