পুলিশ পরিদর্শক পদের ছয় কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।আজ বুধবার (১ এপ্রিল) পদোন্নতির তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয়। এর আগে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।পদোন্নতি প্রাপ্তরা হলেন- পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ফেনী জেলার মো. আনোয়ারুল আজীম মজুমদার, টাইঙ্গাইল জেলার মো. দেলোয়ার হোসেন, ডিএমপির সাইফুল ইসলাম, সিএমপির শাহ মো. আরিফুর রহমান ও চাঁদপুরের মো. শজহিদুল ইসলাম।এছাড়া পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) মো. মুকুল হোসেনকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি পুলিশ সদর দপ্তরে ন্যস্ত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ বিশ্ব শাড়ি দিবস
আজ বিশ্ব শাড়ি দিবস

কথায় বলে, ‘শাড়িতে নারী’। বাঙালি নারীর নাকি আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়ি গায়ে জড়ালে। আপনি যদি একজন শাড়িপ্রেমী হয়ে থাকেন Read more

‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক

সরকার থেকে অনুমতি না পাওয়ায় আপাতত বাংলাদেশে আসছেন না প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েক।বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু
গলাচিপায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তিশা মনি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর Read more

নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁয় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলি ফকিরপাড়া Read more

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে কানাইপুর নতুন ব্রিজের ওপর দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন