কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিললো ২৩ কেজি ওজনের বিশালাকৃতির এক কোরাল মাছেের। মাছটি সুন্দরবন এলাকা থেকে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। মাছটি বিক্রি হয় ৩০ হাজার ৬শ ৪৫ টাকায়। মাছটি বাজারে নিয়ে আসলে এক নজর দেখার জন্য হৈচৈ পড়ে যায়।বুধবার (১ এপ্রিল ) সকালে কুয়াকাটা মাছ বাজারের জেলে ফারুক মাঝি কুয়াকাটা মৎস্য আড়তের খান ফিশে নিয়ে আসেন। মাছটির ওজন হয় ২২ কেজি ৭০০ গ্রাম। ওপেন ডাকের মাধ্যমে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬শ ৪৫ টাকায় মাছটি বিক্রি হয়।ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নাম্বার এলাকায় জাল পাতার পরে ২৩ কেজি ওজনের কোরাল মাছটি পেয়েছি। মাছটি কুয়াকাটা বাজারে ডাকের মাধ্যমে বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল প্রায় ২২ কেজি ৭০০ গ্রাম। ফারুক মাঝি তালতলী থানার নিশান বাড়িয়া গ্রামের বাসিন্দা।খান ফিশের পরিচালক মোঃ জাহাঙ্গীর খান জানান, এমন বড় সাইজের মাছের চাহিদা অনেক বেশী। তাই অনেক ভালো দামে বিক্রি করা যায়। দুইদিন‌ আগেও তারা অনেকগুলো মাছ বিক্রি করে গেছেন।কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে এটি নিষেধাজ্ঞার একটি সুফল। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে ধারণা করা যাচ্ছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা Read more

আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী ৫ থেকে ৬ দিন খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার Read more

ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যুক্তরাজ্যের আকাশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বহনকারী ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টার যান্ত্রিক সমস্যার কারণে জরুরি অবতরণ Read more

কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা
কূপ খননকারীর শাস্তি চান সাজিদের মা

রাজশাহীর তানোরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর উদ্ধার করা শিশু সাজিদ বেঁচে নেই। তার এমন মৃত্যুর ঘটনায় গর্ত Read more

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল Read more

চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন
চট্টগ্রামের এক্সেস রোডে বহুতল ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোডে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ আগুন লাগে। আগুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন