মধ্যপ্রাচ্যে চলতি বছরে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর ধারাবাহিকতায় ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।এদিকে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী, বাংলাদেশে সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর ঈদ পালন করা হয়। সেই আন্তর্জাতিক রীতিনীতি ও সময়ের পার্থক্য বিবেচনা করলে, যদি সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে ঈদুল আজহা পালিত হয়, তবে বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে মিল রেখে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এমনকি মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই একই তারিখে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।প্রসঙ্গত, মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আযহা হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইলের (আ.) সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কুরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে ভেবে যখন জবেহ সম্পন্ন করেন তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কুরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর পক্ষ থেকে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কুরবানি করা ওয়াজিব। ইসলামে কুরবানি খুবই তাৎপর্যপূর্ণ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদক প্রতিরোধে ইউএনওর সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়
মাদক প্রতিরোধে ইউএনওর সাথে নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইলে মাদক প্রতিরোধে ইউএনও’র সাথে উপজেলা নাগরিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার Read more

বিমানবন্দরে জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা
বিমানবন্দরে  জব্দকৃত পণ্য ফেরত পাবেন বিদেশি যাত্রীরা

বিদেশি যাত্রীরা যদি ব্যাগেজ রুলসের বাইরে পণ্য নিয়ে আসেন এবং সেগুলোর শুল্ক পরিশোধ করতে না চান, তাহলে তারা পরবর্তীতে নিজ Read more

স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা
স্কুলছাত্রী অপহরণের মামলা করতে গিয়ে পুলিশের হাতে লাঞ্ছিত মা

বরগুনার তালতলীতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরন করে নেয় নাঈম নামের এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা ভিকটিমকে Read more

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও Read more

গাড়ি বোমা হামলায় উড়ে গেলেন রুশ জেনারেল
গাড়ি বোমা হামলায় উড়ে গেলেন রুশ জেনারেল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইতোমধ্যে মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন