নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় জেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের পৃথক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৮শ ৮০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মেঘনা ডিপো সংলগ্ন এস ও বাসস্ট্যান্ড রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।এ সময় অভিযুক্ত নাসির (৫০)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।অভিযানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক।জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

ঢাকায় কমবে দিনের তাপমাত্রা
ঢাকায় কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার Read more

কে কোন আসন থেকে লড়বেন?
কে কোন আসন থেকে লড়বেন?

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

টর্চের আলো নিভতেই নিখোঁজ, পরে পুকুরে মিলল স্বামীর লাশ
টর্চের আলো নিভতেই নিখোঁজ, পরে পুকুরে মিলল স্বামীর লাশ

দোকান থেকে বাড়ি ফেরার সময় সে আমাকে ফোন করে বলে বাইরে আসতে। আমি বাইরে গিয়ে তার ফোনের টর্চ-লাইটের আলো দেখি। Read more

দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন