স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের একটি অন্তহীন প্রতারণার দালিল। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সংস্কার চায় না বলে একটি ভিভ্রান্ত ছাড়ানো হচ্ছে।আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করতে চাই। সরকারদলীয় নেতার অনুমতিক্রমে আমি এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি— সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হোক।’তিনি আরও বলেন, ‘উক্ত কমিটিতে আমরা সবাই মিলে আলাপ-আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাব এবং জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই সংসদে উত্থাপন করব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল— সবাই মিলে ঐকমত্যের ভিত্তিতে সংবিধানে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংশোধনী আনি।’মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা সবাই দায়বদ্ধ। তাই আলাপ-আলোচনার মাধ্যমেই আমরা একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে চাই।’রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা ও আইনি বৈধতা নিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আর আদেশ জারির ক্ষমতা রইল না। তারপরও রাষ্ট্রপতি আদেশ জারি করলেন কীভাবে? যেই আদেশের জন্মই বৈধ হলো না, সেই আদেশ লিগ্যাল ল্যাঙ্গুয়েজে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ (Void ab initio) বা সূচনা থেকেই অবৈধ। এই আদেশটি রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে সংসদের প্রথম দিনে উপস্থাপন করা হয়নি।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের
স্বামীকে বাঁচাতে গিয়ে ভাইয়ের কোপে প্রাণ গেল শারমিনের

যশোরে স্বামীকে রক্ষা করতে গিয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ শারমিন খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার Read more

জীবননগরে কৃষকের বাগান ভাঙচুর, প্রধান আসামী আটক
জীবননগরে কৃষকের বাগান ভাঙচুর, প্রধান আসামী আটক

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের দরিদ্র কৃষক জালাল উদ্দীনের ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগে প্রধান আসামী আলমগীর হোসেনকে Read more

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিল বিভাগের শুনানি ১ জুলাই

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল Read more

চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা
চমক রেখে পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ Read more

তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন
তারেক রহমানের প্রত্যাবর্তন: যেসব রুটে চলবে ২০ স্পেশাল ট্রেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল Read more

ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ
ঢাবি উপাচার্যের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ

ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন